সেবার সুযোগ
পূর্ণ সময়ের কর্মের সুযোগ
সেবক হওয়ার সুযোগ
স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ
অপরের সেবা করতে গিয়ে যখন তোমরা নিজ সত্ত্বাকে ভুলে যাবে তখনই দেখবে, না চাইতেই তোমাদের সুখের পেয়ালা পূর্ণ হয়েছে।
— পরমহংস যোগানন্দ
ঈশ্বর এবং মহান গুরুদের কৃপায় যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া (ওয়াইএসএস) আরও অনেক সত্য-সন্ধানীদের রূপান্তরকারী এবং মুক্তিদায়ী ক্রিয়াযোগের পথে নিয়ে এসে ভারতীয় উপমহাদেশে দ্রুত উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে।
এই বৃদ্ধির বিকাশকে সহায়তা করার জন্য আমরা সক্রিয়ভাবে কিছু নিবেদিতপ্রাণ এবং যোগ্য ব্যক্তিদের খুঁজছি যারা বিভিন্ন ভূমিকায় সেবা করতে পারবেন যেমন দল পরিচালনা, ব্যবস্থাপনা, সমন্বয়সাধন এবং সফলভাবে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগকে নিষ্পন্ন করা।
যারা বিভিন্ন দায়িত্বে — অর্থাৎ কর্মচারী হিসেবে, আশ্রমে বসবাসকারী সেবক হিসেবে বা দূর থেকে সেবা করতে আগ্রহী তাদের আমরা আন্তরিক ভাবে আমন্ত্রণ জানাই। অনুগ্রহ করে আমাদের সঙ্গে এই সুযোগগুলি বিবেচনা করে দেখুন।
বর্তমানে উপলব্ধ পদ
নিম্নে উল্লিখিত বিভাগের জন্য আমরা কিছু দক্ষ পেশাদার খুঁজছি:
ওয়াইএসএস-এর প্রতিটি কর্মপদের সঙ্গে আছে একটি আকর্ষণীয় পারিশ্রমিক এবং সুবিধা সম্বলিত প্যাকেজ।
ওয়াইএসএস আশ্রমের কর্মীরা আশ্রমের পবিত্র পরিবেশে কাজ করার সুবিধা উপভোগ করতে পারেন, তারই সঙ্গে সাধনা ও সেবার এক সমন্বয়পূর্ণ জীবনযাপন করার সুযোগ পাবেন। তাঁরা সমবেত ধ্যান ও আধ্যাত্মিক কর্মসমূহে যোগদানের সুযোগ পেতে পারেন, এক সমন্বয়যুক্ত পরিবেশে কাজ করতে পারেন এবং গুরুদেবের দিব্য উপস্থিতি অনুপ্রাণিত ও আশীর্বাদধন্য আশ্রমভূমি উপভোগ করতে পারেন।
অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান, রাঁচি
কাজের কোড: J20
স্থান: রাঁচি
বিভাগ: অর্থ ও হিসাবরক্ষণ বিভাগ
শূন্য পদের সংখ্যা: ১
পদ: পূর্ণকালীন
পদের সংক্ষিপ্ত দায়িত্ব:
যোগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়ার বিভিন্ন আশ্রম ও কেন্দ্রের আর্থিক পরিচালন ব্যবস্থা, নিয়ম-নীতি ও বিধি-নিষেধ অনুসরণ, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আর্থিক পরিকল্পনা এবং প্রতিষ্ঠানের সম্পদের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে অর্থ ও হিসাবরক্ষণ প্রধানের সহায়তা প্রদান।
এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজন গভীর দায়িত্ববোধ, সততা, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি এবং দলগত ভাবে কাজ করার দক্ষতা, তৎসহ কর্মীবৃন্দকে নেতৃত্ব দেওয়া, দৃঢ় ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবর্তনশীল বিধিবদ্ধ ও সাংগঠনিক উন্নয়নের প্রয়োজনীয়তা পূরণের প্রক্রিয়াকে পরিচালনা করা।
প্রতিবেদনের বিন্যাস:
এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কোষাধ্যক্ষ দপ্তরের বরিষ্ঠ সন্ন্যাসীগণের কাছে এবং অর্থ ও হিসাবরক্ষক বিভাগ পরিচালনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিযুক্ত ১৮-২০ জন অর্থ ও হিসাবরক্ষণ পেশাদারদের একটি দলের নেতৃত্ব দেবেন।
পদের প্রধান দায়িত্ব:
- আর্থিক কার্যক্রমের তত্ত্বাবধান:
- ওয়াইএসএস রাঁচি আশ্রমের হিসাবরক্ষণ সংক্রান্ত কাজগুলি তত্ত্বাবধান করা এবং অন্যান্য আশ্রম ও কেন্দ্রকে নির্দেশনা ও সহায়তা প্রদান করা
- আর্থিক ও হিসাবরক্ষণ কার্যক্রমের জন্য প্রমিত কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন ও পর্যালোচনাকরন
- প্রক্রিয়ার উন্নয়ন ও প্রণালীর উৎকর্ষ সাধনের মাধ্যমে পরিচালনগত দক্ষতা বৃদ্ধি
- নিরীক্ষা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ:
- সমস্ত ওয়াইএসএস আশ্রম ও বৃহৎ কেন্দ্রজুড়ে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, সুদৃঢ়করণ এবং নিয়মিত পর্যবেক্ষণ
- অভ্যন্তরীণ নিরীক্ষণ দলকে নেতৃত্ব প্রদান এবং অভ্যন্তরীণ নিরীক্ষণ প্রক্রিয়াকে সুসংহত করা
- বিধিবদ্ধ নিরীক্ষার জন্য হিসাবপত্রের প্রস্তুতি নিশ্চিতকরন এবং নিরীক্ষা প্রক্রিয়ার তত্ত্বাবধান
- বিধিবদ্ধ ও নিয়ন্ত্রক অনুবর্তিতা:
- সকল বিধিবদ্ধ প্রয়োজনীয়তার সময়োচিত ও নির্ভুল প্রতিপালন সুনিশ্চিতকরন:
- আয়কর দাখিলকরণ
- এফসিআরএ (FCRA) পরিপালন
- জিএসটি এবং অন্যান্য প্রযোজ্য আইনসমূহ
- নিয়মকানুন পরিপালন প্রক্রিয়াকে সরলীকরণ ও সুদৃঢ় করার জন্য সিস্টেম, এমআইএস, এবং প্রতিবেদন (ট্যালি/এক্সেল ব্যবহার করে) নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করা
- সকল বিধিবদ্ধ প্রয়োজনীয়তার সময়োচিত ও নির্ভুল প্রতিপালন সুনিশ্চিতকরন:
- আর্থিক পরিকল্পনা, প্রতিবেদন এবং তহবিল ব্যবস্থাপনা:
- স্বল্পমেয়াদি উদ্বৃত্ত তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে চলতি মূলধন ব্যবস্থাপনায় সমর্থন প্রদান
- ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্থিক অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণ উপস্থাপন
- মূলধনী প্রকল্পসমূহ ও বিশেষ দায়িত্বাবলি:
- মূলধনী প্রকল্পসমূহের হিসাবরক্ষণ ও প্রতিবেদন কার্যক্রমের জন্য অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং মানক প্রক্রিয়া স্থাপন
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ১৫ বছরের অধিক প্রাসঙ্গিক দক্ষতাসহ অর্থব্যবস্থা, নিরীক্ষা, বিধি-নিষেধ প্রতিপালন এবং সাংগঠনিক নেতৃত্বে পারদর্শী
- সুদৃঢ় জ্ঞান:
- ভারতীয় হিসাবরক্ষণ মানদণ্ড
- বিধিসম্মত প্রতিপালন (আয়কর, এফসিআরএ, জিএসটি ইত্যাদি)
- অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষার পদ্ধতি
- ট্যালি, এক্সেল এবং আর্থিক প্রতিবেদন প্রণালীতে হাতে-কলমে অভিজ্ঞতা
- বৃহৎ প্রতিষ্ঠানের প্রশাসনিক অভিজ্ঞতা একটি অতিরিক্ত সুবিধা হবে
দক্ষতা ও যোগ্যতা:
- উচ্চ পর্যায়ের সততা, দায়িত্ববোধ এবং নির্ভরযোগ্যতা
- প্রখর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং সমস্যা নিরসনের ক্ষমতা
- স্বতন্ত্রভাবে ও দলকে নেতৃত্ব দিয়ে, উভয়ভাবে কর্মদক্ষতার প্রমাণিত সক্ষমতা
- উৎকৃষ্ট যোগাযোগ দক্ষতা
- প্রক্রিয়া-ভিত্তিক মানসিকতা এবং সূক্ষ্মতার প্রতি মনোযোগ
পারিশ্রমিক:
- প্রার্থীর অভিজ্ঞতা, দায়িত্বের পরিধি এবং প্রতিষ্ঠানের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করা হবে
- আবাসনের সুবিধা প্রদান করা যেতে পারে। পদটি রাঁচি-ভিত্তিক হলেও, প্রয়োজন অনুযায়ী আংশিক দূরবর্তী কর্মব্যবস্থার বিষয়টি বিবেচনা করা হতে পারে
সহকারী প্রকল্প ব্যবস্থাপক — ওয়াইএসএস হেল্পডেস্ক, রাঁচি
কাজের কোড: জে২২
অবস্থান: রাঁচি
বিভাগ: ওয়াইএসএস হেল্পডেস্ক
শূন্য পদসংখ্যা: ১
ভূমিকা: পূর্ণকালীন
পদটির সারসংক্ষেপ:
সহকারি প্রকল্প ব্যবস্থাপক হেল্পডেস্কের স্বেচ্ছাসেবকদের প্রক্রিয়া এবং পদ্ধতিকে সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে “সময়োপযোগী প্রেমপূর্ণ সেবা এবং সঠিক সমাধান” প্রদান নিশ্চিত করবেন। হেল্পডেস্কের সকল প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে কার্যকর ধারণা (প্রশিক্ষণ প্রদান), যাতে সমস্যা সমাধান এবং সেবার মান ও দক্ষতা উন্নত করার সুযোগ চিহ্নিত করা যায়।
আদর্শ স্বেচ্ছাসেবক সেই সাহায্যের ধরণ, অন্যান্য স্বেচ্ছাসেবকদের উৎসর্গীকৃত মনোভাব, ব্যবহৃত পদ্ধতিসমূহ, সমস্যা/অগ্রাধিকার এবং প্রধান অংশীদারদের বোঝার জন্য সময় দেবেন। তিনি ভক্তদের সেবার গুণমান ক্রমাগত উন্নত করার জন্য স্বচ্ছতার সাথে এবং সম্মিলিতভাবে অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করবেন।
ভূমিকার প্রধান দায়িত্ব:
- বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে সহযোগিতা করে ক্ষেত্রীয় এবং দূরবর্তী—উভয় প্রকার স্বেচ্ছাসেবকদের জন্য সেবার ও নিয়োগের মানদণ্ড নির্ধারণ করা
- ইপ্সিত গুণাবলিসম্পন্ন স্বেচ্ছাসেবকদের নির্বাচন ও নিয়োগ তত্ত্বাবধান করা
- স্বেচ্ছাসেবকদের “সময়োপযোগী পদ্ধতিতে প্রেমপূর্ণ সেবা ও সঠিক সমাধান” প্রদানের জন্য প্রস্তুত করতে একটি আকর্ষক, অভিজ্ঞতামূলক প্রশিক্ষণ প্রক্রিয়া গঠন ও সমন্বয় করা
- ফোন এবং ইমেইল আধার জুড়ে সেবার মান পর্যবেক্ষণ করা এবং উন্নতির নির্দিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করা
- ফোন এবং ইমেইল লেনদেনের তথ্য বিশ্লেষণ করা, যাতে সময়মতো এবং প্রত্যুত্তর প্রদানে সক্ষম সেবা নিশ্চিত করা যায়
- সামগ্রিক গুণমান, দক্ষতা এবং সেবার মান উন্নত করার জন্য কৌশলগত উদ্যোগ গ্রহণ করা
- সন্ন্যাসীগণ ও আশ্রমের অন্যান্য বিভাগসমূহের সঙ্গে আন্তঃবিভাগীয় সমন্বয়ে কাজ করা, যাতে ভক্তগণ সর্বোত্তম সেবা পান এবং উদ্ভূত সমস্যাকে কার্যকরভাবে চিহ্নিত ও উপস্থাপিত করা যায়
- অভ্যন্তরীণ কার্যক্রম যেমন নিয়োগ, প্রশিক্ষণ, সময়সূচি নির্ধারণ এবং পর্যবেক্ষণ, তদারকি করা কার্যকরী বিশেষজ্ঞদের একটি দল পরিচালনা করা, যাতে “সময়মত প্রেমপূর্ণ সেবা এবং সঠিক সমাধান” লক্ষ্যে পৌঁছোন যায়
- কার্যকরী প্রধানদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা বিকাশের জন্য পরামর্শ দেওয়া, সহায় দান এবং প্রশিক্ষিত করা
- ব্যক্তিগত ও সমষ্টিগত বৈঠকের মাধ্যমে একটি প্রাণবন্ত, সক্রিয় এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক দল তৈরি করা এবং যারা বৃহত্তর দায়িত্ব গ্রহণে প্রস্তুত, সেই ব্যক্তিদের চিহ্নিত করা
- হেল্পডেস্কের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারীর কাজ করা এবং জটিল বিষয়গুলি, সমস্যা বৃদ্ধি ইত্যাদি সমাধান করা
যোগ্যতা:
- শিক্ষা ও অভিজ্ঞতা:
- মাস্টার্স ডিগ্রি
- দূরবর্তী দল পরিচালনার প্রমাণিত অভিজ্ঞতা, বিশেষত ওয়াইএসএস এর মধ্যে (এটি ব্যক্তিগত অবদানকারী ভূমিকা নয়)
- বিশ্বমানের সেবা প্রদানের জন্য পরিচিত সংস্থাগুলিতে কাজের অভিজ্ঞতা, যেমন কাস্টমার সার্ভিস, টেকনিক্যাল সাপোর্ট, কল সেন্টার অপারেশনস (সেলস অভিজ্ঞতাও বিবেচ্য)
- সেবার গুণমানের জন্য দায়িত্বশীলতার প্রমাণিত অভিজ্ঞতা, যার মধ্যে রয়েছে মান নির্ধারণ, প্রশিক্ষণ, কর্মকালীন তত্ত্বাবধান এবং কর্মক্ষমতা নিরীক্ষণ
- সফট স্কিল এবং টেকনিক্যাল উভয় ক্ষেত্রেই অন্যদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির অভিজ্ঞতা
- বিধি প্রণয়ন এবং প্রক্রিয়া সংক্রান্ত দলিল তৈরির প্রমাণিত দক্ষতা
- দৃঢ় প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতা — পরিকল্পনা করা, বাস্তবায়ন করা, নিরীক্ষণ করা এবং ধারাবাহিক উন্নতির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করার সক্ষমতা
- দক্ষতা ও সক্ষমতা:
- ভক্তি এবং পেশাগত উৎকর্ষতার এক সুষম সমন্বয় ধারণ করেন, যা দৃঢ় সফট স্কিল এবং প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ের মাধ্যমে পূর্ব ও পশ্চিমের উৎকৃষ্ট গুণাবলির প্রতিফলন
- সেবার প্রতি একাগ্র এবং প্রক্রিয়া উৎকর্ষের প্রতি দায়বদ্ধ, সুপরিকল্পিত, দক্ষ প্রক্রিয়ার মাধ্যমে (পুরোপুরি নিখুঁত হওয়ার চেয়ে সমস্যা সমাধানে আগ্রহী) সর্বোচ্চ মানের ভক্তদের অভিজ্ঞতা প্রদানে বিশেষভাবে নিবেদিত
- দক্ষ বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের মানসিকতা — দ্রুত চিন্তা করার সক্ষমতা, সিস্টেম ও মানবিক আচরণবিধির মধ্যে কারণ-প্রভাব সম্পর্ক চিহ্নিত করা এবং মূল কারণ নির্ধারণ করা
- প্রযুক্তি-সচেতন এবং ডিজিটাল টুল ও প্ল্যাটফর্ম (যেমন জুম, গুগল ওয়ার্কস্পেস ) ব্যবহারে স্বচ্ছন্দ; অনুরূপ প্ল্যাটফর্মের অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং গ্লোবাল সেটিংস পরিচালনায় অভিজ্ঞতা
- ফোন এবং ইমেইল সিস্টেম সম্পর্কে পরিচিতি, যেমন ইপিএবিএক্স (টিকিটিং সিস্টেমের অভিজ্ঞতা থাকলে ভালো, তবে বাধ্যতামূলক নয়)
পারস্পরিক সম্পর্ক সুষ্ঠুভাবে পরিচালনা, অন্যদের অনুপ্রাণিত করা এবং সৌজন্যের সঙ্গে দ্বন্দ্ব সমাধানে দক্ষতা - উত্তম জনসংযোগকারী-মনোযোগী শ্রোতা এবং স্পষ্টভাবে উত্তর প্রদান করতে সক্ষম; কথ্য এবং লিখিত ইংরেজি ও হিন্দিতে দক্ষতা
- ব্যক্তিগত সামর্থ চিহ্নিত করার ক্ষমতা, অন্যদের সর্বোত্তমটি বের করে আনা এবং উন্নতির জন্য প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা
- একটি ‘নব যুগের’ মানসিকতা, শেখার আগ্রহ, নতুন চ্যালেঞ্জ গ্রহণে ইচ্ছুক এবং সমসাময়িক চিন্তাধারা ও প্রণালী ব্যবহার করে উদ্ভাবনের প্রয়াস
প্রকাশনা বিতরণ প্রধান
কাজের কোড: জে১৯
অবস্থান: রাঁচি
বিভাগ: পু্স্তক
খালি পদের সংখ্যা: ১
ভুমিকা: পূর্ণ সময়ের জন্য
পদের সংক্ষিপ্ত দায়িত্ব:
গ্রন্থ বিভাগের অধীনে কর্মরত থেকে ওয়াইএসএস প্রকাশনার বিক্রয় ও বিপণনের নেতৃত্ব প্রদান করার দায়িত্ব প্রকাশনা বিতরণ প্রধান পালন করবেন। এই ভূমিকার অন্তর্গত থাকবে এমন পরিকল্পনা, যার মাধ্যমে সংস্থার বিপণনের সম্প্রসারণ, বাজারে উপস্থিতি সুদৃঢ়করণের নিরবচ্ছিন্ন প্রয়াস বৃদ্ধি নিশ্চিত করা যায়, এবং সবকিছুই ওয়াইএসএস-এর সামগ্রিক সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পাদিত হবে।
পদের প্রধান দায়িত্বসমূহ:
- কার্যক্রম তত্ত্বাবধান ও দল পরিচালনা:
- দৈনন্দিন কার্যক্রমের তত্ত্বাবধান করা, যাতে সকল উপবিভাগীয় কার্যাবলি ও কর্মীবৃন্দের সুসংহত ও দক্ষ কার্যসম্পাদন নিশ্চিত হয়
- গুদাম ব্যবস্থাপনা
- উচ্চ-দক্ষতার দল গঠন ও নেতৃত্ব প্রদান, সহযোগিতা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তোলা
- সমস্ত আইনগত ও নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার (জিএসটি, কাস্টমস ইত্যাদি) সঙ্গে স্বীকৃত সামঞ্জস্য নিশ্চিত করা
- ই-কমার্স প্ল্যাটফর্মে ডিজিটাল উপস্থিতির সর্বোত্তম ব্যবহার:
- নতুন এবং পূর্বে প্রকাশিত প্রকাশনার জন্য বহুমুখী বিপণন প্রচারণার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করা
- অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে ওয়াইএসএস-এর তালিকা উন্নত করে অনলাইন উপস্থিতি শক্তিশালী করা
- ডিজিটাল বিক্রয় সহযোগী ও পরিবেশকদের সাথে সমন্বয় করে ই-বুক ও অডিওবুক বিতরণ সম্প্রসারণ
- বিত্তের পরিচালন:
- বার্ষিক বিক্রয় পূর্বাভাস তৈরি ও পরিচালনা করা, যাতে ওয়াইএসএস প্রকাশনার প্রচার বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও স্থায়িত্ব নিশ্চিত হয়
- কর্মদক্ষতা মূল্যায়নের জন্য মূল কার্যসম্পাদন সূচক (কেপিআই) ও আর্থিক পরিমাপক নিরীক্ষণ করা
- বাজার ও শিল্পক্ষেত্রের সাথে সম্পৃক্ততা:
- পরিবেশক, পুস্তক বিক্রেতা (স্বতন্ত্র ও বহু শাখা উভয়), অনলাইন খুচরো বিক্রেতা, পাইকারি বিক্রেতা এবং ওয়াইএসএস কেন্দ্রগুলির সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা ও রক্ষা করা
- বইমেলা, সম্মেলন ও শিল্পসংক্রান্ত অনুষ্ঠানে ওয়াইএসএস প্রকাশনার প্রতিনিধিত্ব করা
- সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার ও ডেটা ইনসাইটস ব্যবস্থাপনা:
- বই বিক্রয় সফটওয়্যার ও তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেড কার্যক্রম পরিচালনা করা
- ঊর্ধ্বতন ব্যবস্থাপনার জন্য কার্যকর তথ্য-নির্ভর সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া গড়ে তোলা ও বজায় রাখা
যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ব্যবসা প্রশাসন, ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার থাকবে
- প্রকাশনা শিল্পে ৭ থেকে ১০ বছরের প্রাসঙ্গিক নেতৃত্বদানের অভিজ্ঞতা থাকা আবশ্যক
- দক্ষতা ও সক্ষমতা:
- ব্যবসা সম্প্রসারণ ও কৌশলগত পরিকল্পনায় প্রামাণ্য অভিজ্ঞতা
- প্রকাশনা শিল্পের গতিশীলতা ও কাঠামো সম্পর্কে দৃঢ় ধারণা
- বাজেট প্রণয়নে অভিজ্ঞতা ও কর্মদক্ষতা ব্যবস্থাপনায় অর্থনৈতিক অন্তর্দৃষ্টি
- উৎকৃষ্ট নেতৃত্ব, যোগাযোগ ও দলগঠনের দক্ষতা
- উদ্ভাবনের স্পৃহা সহ কৌশলগত চিন্তাবিদ
হাসপাতাল প্রশাসক
জব কোড: জে২৪
অবস্থান: রাঁচি
বিভাগ: চিকিৎসা — হাসপাতাল এবং ঔষধালয়
খালি পদের সংখ্যা: ১
ভূমিকা: পূর্ণকালীন
পদের সংক্ষিপ্ত দায়িত্ব:
হাসপাতাল প্রশাসক রাঁচি আশ্রমের ওয়াইএসএস হাসপাতাল, সেবাশ্রমের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য দায়বদ্ধ। তিনি রোগীদের দক্ষভাবে উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করবেন। এই ভূমিকার মধ্যে রয়েছে কর্মীদের ব্যবস্থাপনা, রোগী পরিষেবা, আর্থিক বিষয়াদি ও কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বা জনসেবামূলক কার্যক্রম তদারকি করা এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রাসঙ্গিক নিয়মকানুন যথাযথভাবে মেনে চলা নিশ্চিত করা।
পদের প্রধান দায়িত্বসমূহ:
- অপারেশনস ম্যানেজমেন্ট:
- কার্যকরী রোগী পরিষেবা নিশ্চিত করতে চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের সাথে সমন্বয় বজায় রাখা
- হাসপাতালের দৈনন্দিন কাজকর্ম তদারকি করা এবং সমস্ত বিভাগ যাতে সুচারুভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করা
- কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন নীতি ও কার্যপদ্ধতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা
- বিত্তের পরিচালন:
- হাসপাতালের বাজেট প্রস্তুত ও পরিচালনা এবং সর্বোত্তম বরাদ্দ নিশ্চিত করা
- রোগী পরিষেবার গুণমান বজায় রেখে ব্যয় তদারকি করা এবং খরচ কমানোর সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করা
- তহবিল সংগ্রহের উদ্যোগসমূহ তদারকি করা, যার মধ্যে অনুদানের আবেদনপত্র তৈরি এবং দাতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখাও অন্তর্ভুক্ত
- কর্মী ব্যবস্থাপনা:
- ডাক্তার, নার্স এবং প্রশাসনিক কর্মীসহ ডিসপেনসারির সকল কর্মীদের নিয়োগ করা, প্রশিক্ষণ দেওয়া এবং তদারকি করা
- দলব্দধভাবে পরস্পরের সহযোগিতায় কাজ ও পেশাদারিত্বের উন্নয়ন এবং কর্মীদের ধরে রাখার অনুকূল এক ইতিবাচক কাজের পরিবেশ গড়ে তোলা
- নিয়মিত কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন করা এবং যেকোনো সমস্যা বা দ্বন্দ্ব নিরসন করা
- রোগী পরিষেবা:
- চিকিৎসালয়ের নির্দিষ্ট লক্ষ্যের সাথে সংগতি রেখে রোগীরা যাতে উচ্চমানের এবং সহানুভূতিশীল সেবা পান তা নিশ্চিত করা
- রোগীদের উদ্বেগ এবং অভিযোগের দ্রুত নিরসন এবং প্রয়োজন অনুযায়ী প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা
- আইনি মানদণ্ড মেনে রোগীদের চিকিৎসার নথি সংরক্ষণ এবং তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়টি তদারকি করা
- রাঁচি আশ্রমে অবস্থানরত সন্ন্যাসী, সেবক এবং কর্মীদের চিকিৎসার প্রয়োজনীয়তা অনুসারে ব্যবস্থা নেওয়া
- জনসংযোগ এবং সামাজিক প্রচার কার্যক্রম:
- সামাজিক সংগঠন, স্থানীয় সরকার এবং অন্যান্য অংশীজনদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং তা বজায় রাখা
- সামাজিক প্রচার কার্যক্রম এবং জনস্বাস্থ্য শিক্ষার মাধ্যমে চিকিৎসালয়ের পরিষেবাগুলির প্রচার করা
- সামাজিক অনুষ্ঠান, স্বাস্থ্য মেলা এবং অন্যান্য প্রাসঙ্গিক ফোরাম বা সভায় চিকিৎসালয়ের প্রতিনিধিত্ব করা
- আইনি ও প্রশাসনিক নিয়মাবলী মেনে চলা:
- চিকিৎসালয় যাতে সমস্ত স্থানীয় এবং রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা বিধিবিধান মেনে চলে তা নিশ্চিত করা
- স্বাস্থ্যসেবা সংক্রান্ত আইন ও মানদণ্ড সম্পর্কে সমসাময়িক জ্ঞান বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তনগুলো বাস্তবায়ন করা
- নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন এবং অডিটের জন্য প্রস্তুতি গ্রহণ এবং সেগুলো পরিচালনা করা
- গুণগত মান উন্নয়ন:
- রোগী পরিষেবাগুলির ধারাবাহিক মানোন্নয়নের লক্ষ্যে মান নিশ্চিতকরণ কর্মসূচিগুলির বাস্তবায়ন এবং সেগুলির তদারকি করা
- চিকিৎসায় রোগীর উন্নতি, সন্তুষ্টি এবং কার্যক্রমের দক্ষতা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা
- সেবা প্রদান পদ্ধতি এবং রোগীর সন্তুষ্টির মানোন্নয়নে উদ্যোগ গ্রহণ করা ও নেতৃত্ব দান
যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- পেশায় নিয়োজিত চিকিৎসকের অগ্রাধিকার
- স্বাস্থ্যসেবা প্রশাসন, জনস্বাস্থ্য অথবা এই সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (স্নাতকোত্তর অগ্রাধিকারযোগ্য)
- স্বাস্থ্যসেবা প্রশাসন অথবা অনুরূপ কোনো ভূমিকায় ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা
- একটি বৈচিত্র্যময় দলকে অনুপ্রাণিত ও পরিচালনা করার সক্ষমতাসহ শক্তিশালী নেতৃত্ব এবং ব্যবস্থাপনায় দক্ষতা
- যোগাযোগ রাখায় এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক স্থাপনে উৎকৃষ্ট দক্ষতা
- স্বাস্থ্যসেবা সংক্রান্ত আইন বা বিধিবিধান, আর্থিক ব্যবস্থাপনা এবং তহবিল সংগ্রহ সংক্রান্ত জ্ঞান
- সুবিধা-বঞ্চিত জনগোষ্ঠীর কাছে সুলভ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যের প্রতি অঙ্গীকারবদ্ধতা
- দক্ষতা ও সক্ষমতা:
- দাতব্য প্রতিষ্ঠান বা অলাভজনক স্বাস্থ্যসেবা কেন্দ্রে কাজ করার অভিজ্ঞতা
- স্থানীয় স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা এবং সামাজিক সম্পদ সম্পর্কে জ্ঞান
ওয়াইএসএস এমন ভক্তদের খুঁজছে, যাদের বিশেষ দক্ষতা রয়েছে এবং যারা বিভিন্ন ক্ষেত্রে দূরবর্তীভাবে স্বেচ্ছাসেবা দিতে ইচ্ছুক।
Data Analyst
Location: Remote
Department: Helpdesk
No. of open position(s): 1
Role: Volunteer
Position Summary:
The YSS Helpdesk team is looking for a Data Analyst to support the team in making data-driven decisions. The ideal candidate will take the time to understand the problems being addressed, and identify relevant data metrics and analyzes that can yield valuable insights. Key responsibilities include studying data structures and classifying data, cleaning and manipulating data for analysis, analyzing data to derive meaningful metrics, and creating graphs, as needed. The Data Analyst will also develop simple reports and, if possible, summary dashboards. This volunteer will collaborate and communicate effectively with team members, work in alignment with the team’s direction, and proactively propose solutions to key questions.
Main Functions of the Role:
- Actively listening to understand the problem
- Collaborate with team members to identify data needs and project objectives
- Analyze data to summarize findings and support decision-making processes
- Clean and manipulate data to ensure accuracy and reliability
- Create graphs and visualizations to present data insights clearly
- Develop and maintain simple reports and dashboards to track key metrics
- Propose data-driven options and solutions based on analysis
Qualifications:
- Education and Experience:
- An MBA, Degree in Statistics or experience with data analysis is preferred
- This role does not require advanced skills in Data Science. We warmly welcome all individuals who are willing to contribute through intermediate-level analysis.
- Skills and Competencies:
- Proficiency in advanced MS Excel functions, including lookups, pivot tables, and IF statements
- Manipulating and classifying data to make analysis easier
- Building different and appropriate types of graphs to effectively communicate a data-insight
- Must be proficient with Google Sheets
- Preferred but not mandatory skills:
- Writing short summaries to help the audience understand the data: computation methodology and the implications of the graphs/metric derived
- Building dashboards
- A ‘Noble New’ mindset, with a willingness to learn and solve new problems, in novel ways
ওয়েবসাইট কন্টেন্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
অবস্থান: দূরবর্তী
বিভাগ: আইটি
খালি পদের সংখ্যা: ১
ভূমিকা: স্বেচ্ছাসেবক, প্রতি সপ্তাহে ১২ ঘণ্টা
পদের সংক্ষিপ্ত দায়িত্ব:
ওয়াইএসএস তাদের ওয়েবসাইট ব্যবস্থাপনা এবং অন্যান্য ডিজিটাল প্রজেক্টগুলোতে সরাসরি (হ্যান্ডস-অন) সহায়তা প্রদানের জন্য একজন স্বেচ্ছাসেবক খুঁজছে। কন্টেন্ট ম্যানেজমেন্ট (ওয়ার্ডপ্রেস বা অনুরূপ মাধ্যম ব্যবহারে) অথবা ডিজিটাল মার্কেটিংয়ের অন্যান্য ক্ষেত্রে অভিজ্ঞতার পাশাপাশি, ওয়াইএসএস -এর আদর্শ ও মানদণ্ড সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক।
পদের প্রধান দায়িত্বসমূহ:
- ওয়াইএসএস ওয়েবসাইটের বিষয়বস্তু সংযোজন ও পরিচালনা
- অনুবাদ আপলোড/সম্পাদনা করা
- বিশ্লেষণ অনুসরণ করা, প্রবণতা পর্যবেক্ষণ করা এবং কার্যকর অন্তর্দৃষ্টি/প্রস্তাবনা ভাগ করে নেওয়া
যোগ্যতা:
-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কম্পিউটার সায়েন্সে বিএসসি বা মার্কেটিংয়ে এমবিএ থাকলে অগ্রাধিকার, তবে তা আবশ্যক নয়
- কন্টেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব টেকনোলজি সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা
- এইচটিএমএল/সিএসএস-এ প্রাথমিক জ্ঞান
-
দক্ষতা ও সক্ষমতা:
- ইংরেজি ভাষায় অসাধারণ লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা
- নতুন প্ল্যাটফর্ম ও সফটওয়্যার প্রযুক্তি শেখার ক্ষমতা
- শেখার ইচ্ছা
সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ
অবস্থান: দূরবর্তী
বিভাগ: আইটি
খালি পদের সংখ্যা: ১
ভূমিকা: স্বেচ্ছাসেবক, প্রতি সপ্তাহে ১২ ঘণ্টা
পদের সংক্ষিপ্ত দায়িত্ব:
ওয়াইএসএস স্বেচ্ছাসেবকদের সন্ধান করছে যারা সাইবার ঝুঁকিপূর্ণ এলাকা সনাক্ত করতে এবং ওয়েবসাইট ও অন্যান্য আইটি পরিকাঠামোকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে পারবে।
পদের প্রধান দায়িত্বসমূ:
- প্রযুক্তি, প্রক্রিয়া ও নিয়ন্ত্রণ প্রয়োগের মাধ্যমে সিস্টেম, ডেটা, নেটওয়ার্ক ও প্রোগ্রাম সুরক্ষিত রাখা
- সাইবার আক্রমণের ঝুঁকি কমিয়ে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখা এবং যে কোনো অননুমোদিত ব্যবহারকারীর প্রবেশ, ক্ষতি বা আমাদের আইটি সিস্টেম ও তার প্রয়োগের বিঘ্ন প্রতিরোধ করা
যোগ্যতা:
-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ওয়েব/ওয়ার্ডপ্রেস সাইটের সাইবার সিকিউরিটি সংক্রান্ত অভিজ্ঞতা
- ওয়াইএসএস/এসআরএফ ক্রিয়াবান
-
দক্ষতা ও সক্ষমতা:
- সাইবার নিরাপত্তার চলমান হুমকি সম্পর্কে সচেতনতা এবং ঝুঁকি হ্রাসের উপায়
ইমেইল মার্কেটিং বিশেষজ্ঞ
অবস্থান: দূরবর্তী
বিভাগ: আইটি
খালি পদের সংখ্যা: ১
ভূমিকা: স্বেচ্ছাসেবক, প্রতি সপ্তাহে ১২ ঘণ্টা
পদের সংক্ষিপ্ত দায়িত্ব:
ওয়াইএসএস একজন স্বেচ্ছাসেবক খুঁজছে যিনি মাল্টি-মোডাল ডিজিটাল ক্যাম্পেন সেটআপ ও পরিচালনা করতে পারবেন। প্রার্থীকে অটোমেশন ফ্লো এবং ব্যক্তিগতকরণ তৈরি ও বজায় রাখার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের প্রধান দায়িত্বসমূহ:
- ওয়াইএসএস ওয়েবসাইট, ইমেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য ক্ষেত্রে মার্কেটিং অটোমেশনের ধারণা, পরিকল্পনা ও গঠনে সহায়তা করা
- এন্ড-টু-এন্ড ক্যাম্পেনের উৎপাদন ও বিস্তার সম্পন্ন করা
- ওয়াইএসএস উদ্যোগের জন্য দর্শক বিভাগ/তালিকা তৈরি ও রক্ষা করা
- লিড জেনারেশন, নথিভুক্তিকরণ, অভ্যর্থনা ও মার্কেটিং অটোমেশন প্লাটফর্ম ব্যবহার করে ড্রিপ ক্যাম্পেনের জন্য অটোমেশন কার্যকর করা
- উন্নতির পরামর্শ প্রদান, প্রবণতা বিশ্লেষণ, কর্মক্ষমতা পর্যবেক্ষণ, তথ্যভিত্তিক সুপারিশ প্রদান
যোগ্যতা:
-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- নিম্নলিখিত যেকোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে: ইমেইল মার্কেটিং, মার্কেটিং অটোমেশন, লিড জেনারেশন বা পারফরম্যান্স মার্কেটিং
-
দক্ষতা ও সক্ষমতা:
- অ্যাকটিভ ক্যাম্পেন, হাবস্পট, জোহো বা অনুরূপ ওয়েব সিআরএম/মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্মে উচ্চ দক্ষতা
- ইমেইল ডিজাইন টুল ও মৌলিক এইচটিএমএল/সিএসএস সম্পর্কে জ্ঞান
- নতুন প্ল্যাটফর্ম ও সফটওয়্যার প্রযুক্তি শেখার ক্ষমতা
- ইংরেজিতে চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা
ওয়েব অ্যানালিটিক্স বিশেষজ্ঞ
অবস্থান: দূরবর্তী
বিভাগ: আইটি
খালি পদের সংখ্যা: ১
ভূমিকা: স্বেচ্ছাসেবক, সপ্তাহে ১০ ঘণ্টা
পদের সংক্ষিপ্ত দায়িত্ব:
ওয়াইএসএস এমন স্বেচ্ছাসেবক খুঁজছে যারা বিভিন্ন ওয়াইএসএস ওয়েবসাইটের ওয়েব অ্যানালিটিক্স চিহ্নিত ও পর্যালোচনা করতে সাহায্য করতে পারবেন।
পদের প্রধান দায়িত্বসমূহ:
- ওয়াইএসএস ওয়েবসাইটের ব্যবহার বুঝতে এবং অপ্টিমাইজ করতে ওয়াইএসএস ওয়েবসাইট ডেটা পরিমাপ, সংগ্রহ, বিশ্লেষণ ও রিপোর্টিং করা
- সার্চ ফিচারকে আরও সহজ ও কার্যকরী করার জন্য উন্নয়নের সুপারিশ প্রদান করা এবং ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করতে সহায়তা করা
যোগ্যতা:
-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- গুগল অ্যানালিটিকস-এ উল্লেখযোগ্য অভিজ্ঞতা আবশ্যক
- ওয়াইএসএস/এসআরএফ ক্রিয়াবান
-
দক্ষতা ও সক্ষমতা:
- গুগল ডেটা স্টুডিও, মাইক্রোসফট ক্ল্যারিটি এর মতো প্রযুক্তি ব্যবহারে স্বাচ্ছন্দ্য থাকলে অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে
- ডেটা অ্যানালিটিক্স ও ভিজুয়ালাইজেশন দক্ষতা থাকলে অগ্রাধিকার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) বিশেষজ্ঞ
অবস্থান: দূরবর্তী
বিভাগ: আইটি
খালি পদের সংখ্যা: ১
ভূমিকা: স্বেচ্ছাসেবক, প্রতি সপ্তাহে ১২ ঘণ্টা
পদের সংক্ষিপ্ত দায়িত্ব:
ওয়াইএসএস এমন স্বেচ্ছাসেবক খুঁজছে যারা ওয়াইএসএস ওয়েবসাইটগুলোর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) পরিচালনায় আগ্রহী।
পদের প্রধান দায়িত্বসমূহ:
- এমন কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন করা যাতে সার্চ ইঞ্জিনের ফলাফলে ওয়েবসাইটের দৃশ্যমানতা বৃদ্ধি পায়, ওয়াইএসএস ওয়েবসাইটে অর্গানিক সার্চ ট্রাফিক বৃদ্ধি করা।
যোগ্যতা:
-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- অন-পেজ এসইও-তে উল্লেখযোগ্য অভিজ্ঞতা আবশ্যক
- ওয়াইএসএস/এসআরএফ ক্রিয়াবান
-
দক্ষতা ও সক্ষমতা:
- বিশ্লেষণাত্মক ও বর্ণনার দক্ষতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে
- গুগল সার্চ কনসোল এবং ইয়োস্ট প্লাগইন এ দক্ষতা আবশ্যক
- অন্যান্য এসইও টুল সম্পর্কে জানলে ভালো, তবে আবশ্যক নয়
আইনি পরামর্শদাতা, উত্তরাখণ্ডের আইনগত বিষয়াবলি
অবস্থান: দূরবর্তি
বিভাগ: আইন ও সম্পত্তি
শূন্য পদসংখ্যা: ১
ভূমিকা: কনসালট্যান্ট
পদটির সারসংক্ষেপ:
ওয়াইএসএস,উত্তরাখণ্ড রাজ্যে বিভিন্ন আইনগত বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের জন্য একজন অভিজ্ঞ আইনি পরামর্শদাতা খুঁজছে, যেখানে মূল লক্ষ্য থাকবে সম্পত্তি-সংক্রান্ত বিষয়গুলির উপর। এই ভূমিকার মধ্যে কেসভিত্তিকভাবে সুপরিকল্পিত নির্দেশনা এবং আইনগত মতামত প্রদান অন্তর্ভুক্ত।
আদর্শ প্রার্থীর একটি শক্তিশালী আইনগত পটভূমি থাকবে, বিশেষ করে উত্তরাখণ্ডে প্রযোজ্য সম্পত্তি আইনের ক্ষেত্রে এবং স্পষ্ট, বাস্তবসম্মত ও কার্যকর পরামর্শ প্রদান করার সক্ষমতা থাকবে। এটি একটি কনসালটেন্সি ভূমিকা এবং পারিশ্রমিক সেই অনুযায়ী নির্ধারিত হবে।
যোগ্যতা:
- শিক্ষা ও অভিজ্ঞতা: উত্তরাখণ্ডে আইনগত বিষয়, বিশেষ করে ভূমি ও সম্পত্তি-সংক্রান্ত বিষয় পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আইন স্নাতক।
- দক্ষতা ও সক্ষমতা:
- শক্তিশালী বিশ্লেষণাত্মক এবং গবেষণা দক্ষতা, সূক্ষ্ম বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি সহ
- আইন বিষয়ক বিশেষজ্ঞ নন এমন ব্যক্তিদের জন্য উপযোগী করে স্পষ্ট, সংক্ষিপ্ত এবং ব্যবহারিক আইনি পরামর্শ প্রদানের ক্ষমতা
- চমৎকার যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা,আইনজীবী নন এমন পেশাদারদের কাছে আইনগত ধারণা ব্যাখ্যা করার সক্ষমতাসহ
এখনই আবেদন করুন
যদি উপরোক্ত যেকোনো সুযোগে আপনার আগ্রহ থাকে বা আপনি এ সম্পর্কে আরও জানতে চান, তাহলে নিচের ফর্মটি পূরণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই।
আমরা আপনার উত্তর পাওয়ার অপেক্ষায় আছি এবং গুরুদেবের প্রচারকার্যে একসঙ্গে সেবা করার আনন্দের অংশীদার করে নিতে উন্মুখ।
















