হরিদ্বার কুম্ভমেলা — ২০২৭

বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২৭ – বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২৭

হরিদ্বার কুম্ভমেলা ২০২৭ — অনুষ্ঠানের বিশিষ্ট চিত্র

এই অনুষ্ঠানের জন্য নিবন্ধিকরণ মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২৬ থেকে শুরু হবে।

অনুষ্ঠান সম্পর্কে

ভারতবর্ষে কুম্ভমেলার মত ধর্মীয় মহামেলা স্মরণাতীত যুগ হতে চলে আসছে। এইসব ধর্মীয় মহামেলা অগণিত লোকের চোখের সামনে একটা আধ্যাত্মিক লক্ষ্য সর্বদা ধরে রেখে আসছে।

— পরমহংস যোগানন্দ

আমাদের প্রিয় গুরুদেবের এই কথাগুলির দ্বারা অনুপ্রাণিত হয়ে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া (ওয়াইএসএস) কুম্ভ মেলার সময় শিবিরের আয়োজন করে আসছে। ২০২৫-এ আমরা প্রয়াগরাজ কুম্ভ মেলায় একটি শিবিরের আয়োজন করেছিলাম, যেখানে ওয়াইএসএস ও এসআরএফ-এর বহু ভক্ত অংশগ্রহণ করেছিলেন।

ওয়াইএসএস ১৯৯২ সাল থেকে হরিদ্বারে প্রতিটি কুম্ভ ও অর্ধকুম্ভ মেলায় শিবিরের আয়োজন করে আসছে; কেবল বিগত কোভিড অতিমারির কারণে তা সম্ভব হয়নি। একইভাবে, ২০২৭-এও হরিদ্বার কুম্ভ মেলায় আমরা একটি ওয়াইএসএস শিবির স্থাপনের পরিকল্পনা করছি। ওয়াইএসএস/এসআরএফ-এর ভক্তদের এই শিবিরে যোগদান করতে সাদর আমন্ত্রণ জানাই।

শিবিরটি ২০২৭-এর ৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কুম্ভ মেলা প্রাঙ্গণে কার্যকর থাকবে। এই সময়কালটির অন্তর্ভুক্ত স্নানতিথি:

  • মহাশিবরাত্রি (শনিবার, ৬ মার্চ) — অমৃত স্নান
  • ফাল্গুনী (সোমবতী) অমাবস্যা (সোমবার, ৮ মার্চ) — অমৃত স্নান
  • নব সংবৎসর (বুধবার, ৭ এপ্রিল)
  • মেষ সংক্রান্তি/বৈশাখী (বুধবার, ১৪ এপ্রিল) — অমৃত স্নান

মেলার তিনটি অমৃত স্নান (শাহী স্নান) তিথিই এই সময়কালের মধ্যে পড়ছে। কুম্ভ মেলায় শিবিরের পুরো সময় জুড়ে ওয়াইএসএস-এর সন্ন্যাসীগণ ভক্তদের অবস্থানকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার জন্য নানা আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনা করবেন। এর মধ্যে থাকবে সকালে ও সন্ধ্যায় সমবেত ধ্যান, কীর্তন (ভক্তিমূলক নামগান) এবং সৎসঙ্গ।

প্রয়াগরাজ কুম্ভমেলার পূর্ববর্তী শিবিরগুলির স্মরণীয় অংশসমূহ

para-ornament

এক পুণ্যময় অভিজ্ঞতা

প্রয়াগরাজ কুম্ভমেলায় ওয়াইএসএস আয়োজিত পূর্ববর্তী শিবিরগুলিতে অংশগ্রহণকারী ভক্তদের অভিজ্ঞতার প্রশংসাপত্র।

কার্যক্রমের বিবরণ

নিবন্ধিকরণ

অর্থ প্রদান:

  • নিবন্ধিকরণ দক্ষিণা জনপ্রতি ₹ ২,৫০০। এই দক্ষিণার মধ্যে আহারের ব্যয়ও অন্তর্ভুক্ত।
  • নিবন্ধিকরণের দক্ষিণা প্রদানে যদি আপনার অসুবিধা থাকে, তবে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

নিবন্ধিকরণ সংক্রান্ত তথ্য

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২৬ থেকে এই অনুষ্ঠানের জন্য নিবন্ধিকরণ শুরু হবে।

নিবন্ধিকরণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নরূপ:

ডিভোটি পোর্টালের মাধ্যমে অনলাইন নিবন্ধন:

দ্রুত ও সহজে নিবন্ধনের জন্য ভক্তগণ ওয়াইএসএস ডিভোটি পোর্টালের মাধ্যমে অনলাইনে নিবন্ধিকরণ করতে পারেন।

ওয়াইএসএস হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধিকরণ:

অনুগ্রহ করে (0651) 6655 555 নম্বরে ফোন করুন অথবা [email protected] ঠিকানায় ইমেল করুন এবং নিম্নলিখিত তথ্যগুলি জানান:

  • আপনার পুরো নাম
  • বয়স
  • ঠিকানা
  • ইমেল ও টেলিফোন নম্বর
  • ওয়াইএসএস পাঠমালার রেজিস্ট্রেশন নম্বর (অথবা এসআরএফ সদস্যপদ নম্বর)
  • আপনার দলের অন্য সদস্যদের (যদি থাকেন) বয়স ও লিঙ্গ এবং তাঁদের সঙ্গে আপনার সম্পর্ক
  • আপনার প্রস্তাবিত আগমন ও প্রস্থানের তারিখ

আপনার মোবাইল নম্বরে বা ইমেল ঠিকানায় যে পেমেন্ট লিঙ্কটি পাঠানো হবে, তার মাধ্যমে আপনি দক্ষিণার অর্থ জমা দিতে পারেন।

এসআরএফ ভক্তদের জন্য নিবন্ধিকরণ:

  • আগ্রহী এসআরএফ ভক্তগণকে আমরা অনুরোধ করছি, তাঁরা যেন ইমেলের ([email protected]) মাধ্যমে ওয়াইএসএস হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ করেন এবং উপরে উল্লিখিত সমস্ত তথ্য জানান।
  • ওয়াইএসএস আয়োজিত শিবিরে আধ্যাত্মিক কার্যক্রমে এসআরএফ ভক্তগণ অবশ্যই অংশগ্রহণ করতে পারেন এবং আহার ও আবাসনের সুবিধাও গ্রহণ করতে পারেন। তবে শিবিরের সরল ও কৃচ্ছ্রসাধনময় আবাসন ব্যবস্থার কথা বিবেচনা করে আমরা পরামর্শ দিই, তাঁরা যেন নিকটবর্তী কোনো হোটেলে নিজেদের থাকার ব্যবস্থা নিজেরাই করে নেন।

বিশেষ দ্রষ্টব্য:

  • ১২ থেকে ৭৫ বছর বয়সের ওয়াইএসএস/এসআরএফ ভক্তগণ এই শিবিরে অংশগ্রহণ করার যোগ্য।
  • সুবিধার সীমাবদ্ধতার কারণে, আগে এলে আগে পাবেন—এই ভিত্তিতে নিবন্ধিকরণ নিশ্চিত করা হবে। আপনার পছন্দের তারিখগুলিতে অতিরিক্ত ভিড় হলে, অন্য তারিখ বরাদ্দ করা হতে পারে।
  • নিবন্ধিকরণ সফলভাবে সম্পন্ন হলে, আপনি ইমেল, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস-এর মাধ্যমে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন। শিবিরে আসার সময় সেটি অবশ্যই সঙ্গে আনবেন। এইরূপ কোনো বার্তা না পেলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
  • নিবন্ধিকরণ নিশ্চিত হওয়ার পরে যদি আপনি উপস্থিত থাকতে না পারেন, তবে নিবন্ধিকরণের দক্ষিণা ফেরত দেওয়া হবে না এবং অন্য কোনো ব্যক্তির নামেও হস্তান্তর করা যাবে না।
  • শিবিরের সুবিধাগুলি মূলত ওয়াইএসএস ভক্তদের জন্য। তবে আপনার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়স্বজন যদি আপনার সঙ্গে আগত দলের অংশ হতে আগ্রহী হন, তাহলে তাঁরাও যোগদান করতে পারেন।
আবাসন ও আহার

যাঁদের নিবন্ধিকরণ হয়েছে, সেইসব ভক্তদের জন্য ওয়াইএসএস শিবিরে থাকার ব্যবস্থা আগমন ও প্রস্থানের দিন সহ চার দিন ও তিন রাত্রি পর্যন্ত সীমাবদ্ধ। এর উদ্দেশ্য হল, সীমিত সুবিধার মধ্যেও যেন সর্বাধিক সংখ্যক ভক্ত স্নান ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুযোগ পান।

বিশেষ দ্রষ্টব্য:

  • শিবিরের সুবিধা সীমিত হওয়ায়, ওয়াইএসএস যাঁদের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে, কেবল তাঁদেরই শিবিরে অবস্থানের অনুমতি দেওয়া হবে। যে বন্ধু বা পরিবারের সদস্যদের এইরূপ নিশ্চিতকরণ নেই, তাঁদের সঙ্গে নিয়ে আসবেন না—এই অনুরোধ রইল।
  • পুরুষ ও মহিলাদের পৃথক তাঁবুতে থাকার ব্যবস্থা করা হবে, তাই পরিবারের সদস্যরা সেই অনুসারে নিজেদের জিনিসপত্র গুছিয়ে আনবেন।

আবাসনে যে সব সুবিধা থাকবে

শিবিরে থাকার ব্যবস্থা হবে বালির উপর স্থাপিত তাঁবুতে। তাঁবুর মেঝে খড় দিয়ে ঢাকা থাকবে এবং তার উপর ত্রিপল পাতা থাকবে।

  • বিছানা, বালিশ ও কম্বল দেওয়া হবে, তবে অনুগ্রহ করে নিজেদের বিছানার চাদর, বালিশের ওয়াড় এবং স্লিপিং ব্যাগ সঙ্গে আনবেন।
  • হরিদ্বারে মার্চ মাসে আবহাওয়া মোটামুটি উষ্ণ থাকবে এবং এপ্রিল মাসে ক্রমশ আরও গরম বাড়বে। অনুগ্রহ করে রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা (যেমন টুপি বা ছাতা), পর্যাপ্ত পানীয় জলের পাত্র এবং হালকা সুতির পোশাক সঙ্গে আনবেন। মার্চ মাসের ভোরবেলার জন্য একটি হালকা শাল বা অন্য পোশাক রাখবেন। আনুমানিক তাপমাত্রা নিম্নরূপ:
    • দিনের বেলা: ২৫°সে–৩৭°সে (৭৭°ফা–৯৯°ফা)
    • রাত্রিবেলা: ১৩°সে–২২°সে (৫৫°ফা–৭২°ফা)
  • এই মাসগুলিতে মাঝে মাঝে বৃষ্টি হতে পারে, তাই একটি বর্ষাতি বা ছাতা সঙ্গে রাখতে পারেন। এছাড়া মশা তাড়ানোর ক্রিম, একটি টর্চ, আপনার ধ্যানের আসন এবং নিত্য ব্যবহারের অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্রও সঙ্গে আনতে পারেন।

আহার

ভক্তদের জন্য সাদাসিধা, সহজ-সরল আহারের ব্যবস্থা থাকবে, এর জন্য কোনো অতিরিক্ত মূল্য লাগবে না।

নিকটবর্তী হোটেল

কুম্ভমেলার সময় যে ভক্তদের থাকা বা অভ্যস্ত খাদ্যের বিশেষ প্রয়োজন রয়েছে, তাঁরা অনুগ্রহ করে নিকটবর্তী যে-কোনো হোটেলে নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিতে পারেন। এইরূপ হোটেলগুলির একটি তালিকা ডিসেম্বর মাসে উপলব্ধ করা হবে।

কীভাবে পৌঁছোবেন

হরিদ্বারে পৌঁছোনর উপায়:

  • আকাশপথে: দেরাদুন (জলি গ্রান্ট) বিমানবন্দর (DED) হরিদ্বার থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
  • রেলপথে: হরিদ্বার জংশন (HW) হল প্রধান রেলস্টেশন।
  • সড়কপথে: দিল্লি থেকে রুড়কি হয়ে NH-334 জাতীয় সড়ক ধরে হরিদ্বার প্রায় ২১০ কিলোমিটার দূরে।

বিশেষ স্নানের দিনগুলিতে:

প্রচুর জনসমাগমের কারণে গাড়ি চলাচল সীমিত হতে পারে। শিবির পর্যন্ত হেঁটে যেতে হলে যাতে অসুবিধা না হয়, তাই অনুগ্রহ করে হালকা মালপত্র নিয়ে আসবেন।

জিজ্ঞাসাবাদের জন্য যোগাযোগের বিবরণ

যোগদা সৎসঙ্গ শাখা মঠ — রাঁচি
পরমহংস যোগানন্দ পথ
রাঁচি – ৮৩৪০০১
ঝাড়খণ্ড

ফোন: (0651) 6655 555 (সোম–শনি, সকাল ৯:০০টা – বিকেল ৪:৩০টা)
ইমেল: [email protected]

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন