অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে আগামী কয়েক মাসে ওয়াইএসএস সন্ন্যাসীদের বিভিন্ন অনুষ্ঠান: সংগম, নিভৃতাবাস এবং পরিক্রমা বিষয়ক কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। অনুগ্রহ করে এখানে ক্লিক করে সম্পূর্ণ সময়সূচি দেখুন এবং এসব অনুষ্ঠানের বিষয়ে আরও জানুন।
পরমহংস যোগানন্দজির মানবাত্মার মুক্তিদায়ী শিক্ষাগ্রহণ করার জন্য জনগণের ক্রমবর্ধমান চাহিদাপূরণের উদ্দেশ্যে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার সন্ন্যাসীগণ দেশের বিভিন্ন শহরে পরিভ্রমণ করে থাকেন। তাঁরা সাপ্তাহান্তিক নিভৃতাবাস পরিচালনা করেন ও অন্যান্য অনুপ্রেরণামূলক অনুষ্ঠান, যেমন পরমহংসজির “সম্যক জীবনযাপন”-এর ওপর ক্লাস, যোগদা সৎসঙ্গ সোসাইটির যোগপ্রক্রিয়ার পর্যালোচনা, সমবেত ধ্যান, ভজন, অডিও-ভিজুয়াল উপস্থাপনা এবং ক্রিয়াযোগ দীক্ষানুষ্ঠানের ব্যবস্থা করেন।
বক্তৃতা-সফরগুলি নবাগত ভক্তবৃন্দের জন্য পরমহংস যোগানন্দজির শিক্ষাব্যবস্থার সূত্রপাত করতে সাহায্য করে, এবং পাঠমালার ছাত্রদের জন্য যোগদা সৎসঙ্গ সোসাইটির ধ্যানপ্রক্রিয়ায় বিশদ নির্দেশনার ব্যবস্থা করে। স্থানীয় নিভৃতাবাস ও ভক্তগণের অনুষ্ঠানগুলিতে যোগদা সৎসঙ্গ সোসাইটির ধ্যান প্রক্রিয়ার ক্লাস ও সমবেত ধ্যানের সুযোগ থাকে এবং সৎসঙ্গ অনুষ্ঠানগুলিতে পরমহংস যোগানন্দজির শিক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলি অন্তর্ভুক্ত থাকে, যেমন:
- দৈনন্দিন জীবনে ধ্যানের গুরুত্ব
- আরও সমন্বয়পূর্ণ জীবনযাপন কীভাবে সম্ভবপর হতে পারে
- বহির্জগতের চাহিদা ও আন্তরিক প্রয়োজনের সামঞ্জস্যরক্ষার শিক্ষা
নীরবতার এক অন্তঃস্থিত মন্দির সৃষ্টি করার লক্ষ্যে আমাদের অনুপ্রাণিত করার জন্য শ্রদ্ধেয় গুরুদেব বলেছেন: “অন্তস্থলের গভীরতায় নিস্তব্ধতা আবিষ্কার করায় যে আনন্দ পাওয়া যায় তা ভাষায় ব্যক্ত করা যায় না। কিন্তু তোমাদের ধ্যান করে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যারা গভীরভাবে ধ্যান করে তারা এক অপূর্ব আভ্যন্তরীণ প্রশান্তি অনুভব করে।” এই প্রক্রিয়াগুলি নিষ্ঠাবান সাধকদের প্রাত্যহিক কাজকর্ম থেকে মনোযোগ প্রত্যাহার করে আভ্যন্তরীণ নীরবতার দিব্য শান্তি ও স্বর্গীয় সুধা উপভোগ করতে সাহায্য করে।
২০২৬-এর আসন্ন অনুষ্ঠানসমূহ
প্রদেশ | তারিখ | স্থান | অনুষ্ঠান রূপ |
|---|---|---|---|
অন্ধ্রপ্রদেশ | জুলাই ১৭-১৯ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | |
জুলাই ২৪-২৬ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | ||
বিহার | আগস্ট ২০ | এক দিনের অনুষ্ঠান | |
ছত্তীসগড় | নভেম্বর ২১ | এক দিনের অনুষ্ঠান | |
গুজরাত | নভেম্বর ২৭-২৯ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | |
হিমাচলপ্রদেশ | সেপ্টেম্বর ১৮-২০ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | |
জম্মু এবং কাশ্মীর | নভেম্বর ১৩-১৫ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | |
কর্ণাটক | অক্টোবর ২-৪ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | |
কেরালা | সেপ্টেম্বর ২৫-২৭ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | |
মধ্যপ্রদেশ | নভেম্বর ২০-২২ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | |
ডিসেম্বর ৯ | এক দিনের অনুষ্ঠান | ||
মহারাষ্ট্র | নভেম্বর ২৭-২৯ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | |
ওড়িশা | নভেম্বর ২৪ | এক দিনের অনুষ্ঠান | |
নভেম্বর ২৭-২৯ | নিভৃতাবাস (ওড়িয়া) | ||
ডিসেম্বর ৪-৬ | নিভৃতাবাস (ইংরেজি) | ||
পাঞ্জাব | সেপ্টেম্বর ১৫ | এক দিনের অনুষ্ঠান | |
অক্টোবর ২১ | এক দিনের অনুষ্ঠান | ||
রাজস্থান | আগস্ট ২৩ | এক দিনের অনুষ্ঠান | |
তামিলনাড়ু | জুন ২৬-২৮ | নিভৃতাবাস (তেলুগু) | |
জুলাই ২৬ | এক দিনের অনুষ্ঠান | ||
আগস্ট ২ | এক দিনের অনুষ্ঠান | ||
আগস্ট ১৪-১৬ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | ||
সেপ্টেম্বর ১১-১৩ | নিভৃতাবাস (তামিল) | ||
তেলাঙ্গানা | অক্টোবর ২-৪ | ক্রিয়াযোগ দীক্ষা এর অন্তর্গত | |
নভেম্বর ২৯ | এক দিনের অনুষ্ঠান | ||
ডিসেম্বর ১ | এক দিনের অনুষ্ঠান | ||
উত্তরপ্রদেশ | আগস্ট ১৬ | এক দিনের অনুষ্ঠান | |
আগস্ট ১৯ | এক দিনের অনুষ্ঠান | ||
আগস্ট ২৩ | এক দিনের অনুষ্ঠান | ||
অক্টোবর ৩১-নভেম্বর ১ | দুই দিনের অনুষ্ঠান | ||
উত্তরাখণ্ড | সেপ্টেম্বর ২৮-৩০ | ক্রিয়াদীক্ষা সহ নিভৃতাবাস (হিন্দি) | |
নভেম্বর ২০-২২ | নিভৃতাবাস (ইংরেজি) | ||
পশ্চিমবঙ্গ | ডিসেম্বর ৬ | এক দিনের অনুষ্ঠান | |
ডিসেম্বর ১৩ | এক দিনের অনুষ্ঠান |
















