Yogoda Satsanga Dhyana Mandali – Sahibabad

উত্তরপ্রদেশ

সমবেত ধ্যান একটি দুর্গের মতো, যা নতুন আধ্যাত্মিক সাধকদের এবং অভিজ্ঞ ধ্যানীদেরও সুরক্ষা প্রদান করে। একসঙ্গে ধ্যান করার ফলে সমবেত প্রতিটি সদস্যের মধ্যে অদৃশ্য কম্পনশীল আদান-প্রদানের মাধ্যমে সমষ্টিগত চুম্বকত্বের নিয়মে আত্মোপলব্ধির মাত্রা বৃদ্ধি পায়।

— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ

যোগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া (ওয়াইএস এস)-এর Sahibabad Meditation Centre আপনাকে স্বাগত। পরমহংস যোগানন্দ ১৯১৭-এ ওয়াইএসএস প্রতিষ্ঠা করেন, যাতে ক্রিয়াযোগের প্রাচীন বৈজ্ঞানিক শিক্ষা ও ধ্যানপ্রক্রিয়া সকলের কাছে পৌঁছে দেওয়া যায়, যা জীবনের সর্বাঙ্গীণ সাফল্য, কল্যাণ এবং ঈশ্বরের প্রত্যক্ষ ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জনে সহায়ক।

ওয়াইএসএস-এর সারা ভারতে ২০০ টিরও অধিক কেন্দ্র রয়েছে, যেখানে সকল ঈশ্বর-সন্ধানী সমবেত ধ্যানের শক্তি অনুভব করতে এবং আধ্যাত্মিক সঙ্গ লাভ করতে পারেন।

ওয়াইএসএস প্রকাশনা হল পরমহংস যোগানন্দ প্রদত্ত জ্ঞানের রত্ন ভাণ্ডার, যার মধ্যে সর্বাধিক বিক্রীত আধ্যাত্মিক পুস্তক যোগী-কথামৃত অন্তর্ভুক্ত, আমাদের কেন্দ্রগুলিতে এবং আমাদের অনলাইন বুকস্টোরে উপলব্ধ।

Devotees share their experience of group meditation

Devotees in group meditation

ওয়াইএসএস-এ নতুন?

ওয়াইএসএস পাঠমালা সম্পর্কে আরও জানুন—এটি একটি বাড়িতে বসে পাঠের পাঠমালা, যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করতে পারে, যা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি এবং আপনাকে একটি সমতাপূর্ণ ও সফল জীবনযাপন করতে সাহায্য করে।

আমাদের সঙ্গে যোগাযোগ করুন

Yogoda Satsanga Dhyana Mandali – Sahibabad
C/O Dr. N.C. Kaushik
11/214, Sector-3
Rajendra Nagar
Sahibabad - 201005
Ghaziabad
Uttar Pradesh
India

সাপ্তাহিক কার্যক্রম

সমবেত ধ্যান

আমরা নিয়মিত ধ্যান ও সৎসঙ্গের আয়োজন করি, যা সকলের জন্য উন্মুক্ত। এই সকল অধিবেশনে নীরব ধ্যান, ভক্তিমূলক কীর্তন এবং অনুপ্রেরণামূলক পাঠ অন্তর্ভুক্ত থাকে।

বিশেষ অনুষ্ঠান ও দীর্ঘ ধ্যান

সারা বছর জুড়ে ওয়াইএসএস স্মরণোৎসব দিবস, দীর্ঘ ধ্যান এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিছু স্মরণোৎসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে:

  • পরমহংস যোগানন্দের জন্মোৎসব (জানুয়ারি 5)
  • পরমহংস যোগানন্দের মহাসমাধি দিবস (মার্চ 7)
  • স্বামী শ্রী যুক্তেশ্বরের মহাসমাধি দিবস (মার্চ 9)
  • স্বামী শ্রী যুক্তেশ্বরের আবির্ভাব দিবস (মে 10)
  • গুরু পূর্ণিমা
  • মহাবতার বাবাজি স্মৃতি দিবস (জুলাই 25)
  • জন্মাষ্টমী
  • লাহিড়ী মহাশয়ের মহাসমাধি দিবস (সেপ্টেম্বর 26)
  • লাহিড়ী মহাশয়ের আবির্ভাব দিবস (সেপ্টেম্বর 30)
  • ক্রিসমাস (ডিসেম্বর 25)

সময়সূচি জানার জন্য অনুগ্রহ করে Yogoda Satsanga Dhyana Mandali – Sahibabad-এর সাথে যোগাযোগ করুন।

এই শেয়ার করুন