অনলাইন প্রার্থনা সভা

বুধবার, রাত ৯:০০

(ভারতীয় মান সময়)

অনুষ্ঠানের রূপরেখা

অধিকাংশ মানুষ ঘটনাপ্রবাহকে স্বাভাবিক ও অনিবার্য বলে মনে করেন। তাঁরা অবগত নন যে, প্রার্থনার মাধ্যমে কী আমূল পরিবর্তন সম্ভব।

— পরমহংস যোগানন্দ

যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া প্রতি বুধবার রাত ৯-টায় ২০ মিনিটের সাপ্তাহিক অনলাইন প্রার্থনা সভার আয়োজন করছে। প্রথম অধিবেশনটি ২৭শে মে একজন ওয়াইএসএস সন্ন্যাসী দ্বারা পরিচালিত হবে, পরবর্তী অধিবেশনগুলি (জুন ৩ তারিখ থেকে) ওয়াইএসএস ভক্তদের দ্বারা পরিচালিত হবে।

প্রার্থনা অধিবেশনটি একটি প্রারম্ভিক প্রার্থনার মাধ্যমে শুরু হবে, এর পরে একটি অনুপ্রেরণামূলক পাঠ অথবা পরমহংস যোগানন্দের একটি সংকল্পবাক্য অনুশীলন, এবং তারপর কিছুক্ষণের জন্য ধ্যান করা হবে। এরপর আমরা ওয়াইএসএস/ এসআরএফ বিশ্বব্যাপী প্রার্থনা চক্রে যোগদান করব, যেখানে আমরা ভারত ও সারা বিশ্বের অন্যান্যদের জন্য, বিশ্বশান্তির জন্য এবং যাঁরা আরোগ্যকারী প্রার্থনার অনুরোধ করেছেন তাঁদের জন্য প্রার্থনা করব। যোগানন্দজির আরোগ্যকারী প্রক্রিয়ার অভ্যাস ও একটি সমাপ্তি প্রার্থনার মাধ্যমে অধিবেশনটি শেষ হবে।

এই অধিবেশনে যোগদানের জন্য সকলকে স্বাগত জানানো হচ্ছে।

অনুগ্রহ করে মনে রাখবেন: এই অনলাইন প্রার্থনা অধিবেশন শুধুমাত্র জুমের মাধ্যমে উপলব্ধ হবে।

ওয়াইএসএস/এসআরএফ বিশ্বব্যাপী প্রার্থনা চক্র

আমরা আপনাকে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত নিম্নলিখিত ওয়াইএসএস/ এসআরএফ বিশ্বব্যাপী প্রার্থনা চক্র পুস্তিকাটিও পাঠ করার জন্য উৎসাহিত করব।

আমরা আপনাকে নিশ্চিত করছি যে আমাদের ওয়াইএসএস আশ্রমের সন্ন্যাসীরা যাদের প্রয়োজন তাদের জন্য গভীর ভাবে প্রার্থনা করে চলেছেন। আপনি যদি চান আমরা আপনার জন্য অথবা অন্য কারোর জন্য প্রার্থনা করি, তাহলে এখানে ক্লিক করুন:

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন