ওয়াইএসএস আশ্রমে ২০২৬
এসআরএফ বিশ্ব-সমাবর্তনের প্রদর্শন
(দক্ষিণেশ্বর, নয়ডা, চেন্নাই, দ্বারাহাট)
সোমবার ৩রা আগস্ট, ২০২৬ – রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ (আইএসটি)
প্রদর্শন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন এখন উন্মুক্ত!
অনুগ্রহ করে দেখুন: ওয়াইএসএস রাঁচি আশ্রমে বেশ কয়েকটি পরিকল্পিত নির্মাণকাজের মধ্যে রয়েছে কাঁচা রাস্তার পুনর্নির্মাণ, বাগানের পথের সংস্কার এবং অন্যান্য সংস্কারের কাজ — এই কারণে রাঁচি আশ্রমে সমাবর্তন প্রদর্শিত হবে না।
অনুষ্ঠান সম্পর্কে
আমি জনসমাগমের তুলনায় একটি সত্তাকে অধিক প্রাধান্য দিই, তবে সত্তার সমাগমকে আমি ভালোবাসি।
— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ
যোগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া-র (ওয়াইএসএস) আশ্রমে একটি বিশেষ আধ্যাত্মিক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে ২০২৬-এর সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ (এসআরএফ )-এর বিশ্ব-সমাবর্তন অনুষ্ঠান প্রদর্শিত হবে। এই অনন্য সুযোগের মাধ্যমে ওয়াইএসএস ভক্তরা একটি ওয়াইএসএস আশ্রমের পবিত্র পরিবেশে অবস্থান করে সমাবর্তনের আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধকারী স্পন্দনে নিজেদের নিমজ্জিত করতে পারবেন।
এসআরএফ বিশ্ব-সমাবর্তন একটি বার্ষিক অনুষ্ঠান, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের ঈশ্বর- সন্ধানীদের একত্রিত করে পরমহংস যোগানন্দজির ক্রিয়াযোগ শিক্ষার গভীরে প্রবেশ করার সুযোগ করে দেয়। এই সমাবর্তনে এক সপ্তাহব্যাপী আধ্যাত্মিক সমৃদ্ধির কর্মসূচি থাকে, যার মধ্যে রয়েছে:
- ওয়াইএসএস/এসআরএফ অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরির সান্নিধ্যে বিশেষ ধ্যান ও সৎসঙ্গ
- সমবেত ধ্যান
- পরমহংস যোগানন্দের সম্যক জীবনযাপন প্রজ্ঞায় আধারিত, সন্ন্যাসীদের প্রেরণাদায়ক সৎসঙ্গ
- ওয়াইএসএস/এসআরএফ ধ্যান প্রক্রিয়ার উপর ক্লাস — শক্তিসঞ্চার ব্যায়াম, হং-স এবং ওম প্রক্রিয়ার নিবিড় নির্দেশনা
- আত্মাকে উদ্দীপ্ত ও ভক্তিকে গভীরতর করার জন্য কীর্তন ও ভক্তিমূলক গানের অধিবেশন
- ভিডিও উপস্থাপনা
এই প্রদর্শন অনুষ্ঠানটি একই সঙ্গে ওয়াইএসএস-এর নয়ডা, দক্ষিণেশ্বর, চেন্নাই এবং দ্বারাহাট আশ্রমে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ওয়াইএসএস ভক্তরা আধ্যাত্মিকভাবে নিজেদের পুনরুজ্জীবিত করার, গুরুদেবের শিক্ষার গভীরতর উপলব্ধি লাভের এবং ধ্যান প্রক্রিয়ার অনুশীলনকে আরও উন্নত করার সুযোগ পাবেন। ওয়াইএসএস সন্ন্যাসীরা সকাল ও সন্ধ্যার সমবেত ধ্যান পরিচালনা করবেন এবং অনুরোধক্রমে ভক্তদের আধ্যাত্মিক পরামর্শ ও উপদেশ প্রদান করবেন।
আমরা আপনাদের এই অনন্য সুযোগের সদ্ব্যবহার করার জন্য আন্তরিকভাবে উৎসাহিত করছি, যাতে আপনারা শুধু আপনাদের আধ্যাত্মিক উৎসাহকে পুনর্জাগরিতই না করেন, বরং নিষ্ঠাবান সাধকদের সঙ্গে ধ্যান ও সৎসঙ্গের মাধ্যমে যে আনন্দ ও আশীর্বাদ লাভ করা যায়, তাও অনুভব করতে পারেন। আসুন, আমরা একত্রিত হয়ে পরমহংস যোগানন্দজির জীবন রূপান্তরকারী শিক্ষার গভীরে প্রবেশ করি এবং দিব্য উপস্থিতির সেই প্রত্যক্ষ আশীর্বাদ লাভ করি যা এ ধরনের অনুষ্ঠানের এক বিশেষ বৈশিষ্ট্য।
বিশেষ দ্রষ্টব্য:
- শুধুমাত্র ওয়াইএসএস /এসআরএফ ভক্তরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
- ১২ বছরের কম বয়সী শিশুদের অনুমতি দেওয়া হবে না।
- অনুষ্ঠানের সময়সূচি অত্যন্ত নিবিড় হওয়ায়, যাঁদের শারীরিক স্বাস্থ্য দুর্বল বা বিশেষ প্রয়োজন রয়েছে, তাঁদের আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
- আসন সংরক্ষণের অনুরোধ ‘আগে এলে আগে পাবেন’ এই ভিত্তিতে নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানের সময়সূচি
প্রতিটি স্থানের কার্যক্রম সোমবার, ৩রা আগস্ট সকালে শুরু হবে এবং রবিবার, ৯ই আগস্ট দুপুরে শেষ হবে। প্রতিদিনের সম্ভাব্য সময়সূচী নিম্নরূপ:
সকাল ০৬:৩০ থেকে ০৭:৫০ পর্যন্ত — শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান
সকাল ০৮:০০টা থেকে সকাল ০৯:০০টা — উদ্বোধনী সৎসঙ্গ: আনন্দময় জীবনযাপন শৈলী – যোগের পথে আনন্দ
বেলা ১১:০০ থেকে দুপুর ১২:০০ — ওয়াইএসএস বিশেষ সৎসঙ্গ: সমাবর্তন সপ্তাহকে সর্বোত্তমরূপে কিভাবে ব্যবহার করবেন
বেলা ৩:০০ থেকে ৪:০০ — ভিডিও প্রদর্শন
সন্ধ্যা ০৬:০০ থেকে রাত ০৮:০০ — শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান
সকাল ০৭:০০ থেকে ০৮:৩০— শক্তিসঞ্চার ব্যায়াম এবং ধ্যান
সকাল ০৯:৩০ থেকে সকাল ১০:৩০ — ধ্যানের প্রক্রিয়াকে আয়ত্ত করা — পর্ব ১ (হং-স প্রক্রিয়ায় একাগ্রতা)
বেলা ১১:০০ থেকে ১২:০০ — শাশ্বত যৌবন: এর অর্থ কী এবং কীভাবে আমরা তা লাভ করতে পারি?
বেলা ৩:০০ থেকে ৪:০০ — মহাজাগতিক শক্তি দ্বারা শরীরে শক্তিসঞ্চার
সন্ধ্যা ৬:০০ থেকে রাত ৮:০০ — শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান
সকাল ০৭:০০ থেকে সকাল ০৮:৩০— শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান
সকাল ০৯:৩০ থেকে ১০:৩০ — ধ্যানের প্রক্রিয়াকে আয়ত্ত করা — পর্ব ২ (ওম প্রক্রিয়ার ধ্যান)
সকাল ১১:০০ থেকে দুপুর ১২:০০ — সৎসঙ্গ: ঐশ্বরিক সংযোগের মাধ্যমে অন্তরের নিরাপত্তা
বেলা ৩:০০ থেকে ৪:০০ — সৎসঙ্গ (প্রশ্নোত্তর)
রাত ৮:৩০ থেকে রাত ১১:৩০ — স্বামী চিদানন্দ গিরির সাথে ধ্যান
সকাল ৯:৩০ থেকে সকাল ১০:৩০ — সৎসঙ্গ (প্রশ্নোত্তর)
বেলা ১১:০০ থেকে ১২:৩০ — ওয়াইএসএস সন্ন্যাসী পরিচালিত নির্দেশিত ধ্যান
বেলা ৩:০০ থেকে ৪:০০ — সৎসঙ্গ: ঐশ্বরিক প্রেমের একটি মাধ্যম হয়ে ওঠা
বিকাল ০৫:৪০ থেকে রাত ০৯:০০ — শক্তিসঞ্চার ব্যায়াম ও কীর্তন ধ্যান
সকাল ৭:০০ থেকে সকাল ৮:৩০ — শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান
সকাল ৯:৩০ থেকে সকাল ১০:৩০ — সৎসঙ্গ (প্রশ্নোত্তর)
সকাল ১১:০০ থেকে দুপুর ১২:০০ — সৎসঙ্গ: গুরু – দিব্য বন্ধু ও পথপ্রদর্শক
দুপুর ২:৩০ থেকে বিকাল ৪:০০ — কীর্তন (ভক্তিগীতি)
সন্ধ্যা ০৬:০০ থেকে রাত ০৮:০০ — শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান
সকাল ০৬:৩০ থেকে ০৭:৫০ — শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান
সকাল ০৮:০০ থেকে সকাল ০৯:০০ — স্বামী চিদানন্দ গিরির সৎসঙ্গ: পরমহংস যোগানন্দের ক্রিয়াযোগের শিক্ষা
সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ — ক্রিয়াযোগ পর্যালোচনা এবং পরীক্ষা (চেক-আপ)
সকাল ১০:৩০ থেকে সকাল ১১:৩০ — অ-ক্রিয়াবানদের জন্য ভিডিও ক্লাস
বেলা ৩:৩০ থেকে ৪:৩০ — ওয়াইএসএস সন্ন্যাসীদের সঙ্গে সৎসঙ্গ
সন্ধ্যা ০৫:৪০ থেকে রাত ০৯:০০ — শক্তিসঞ্চার ব্যায়াম ও নির্দেশিত ধ্যান
সকাল ৭:০০ থেকে সকাল ৮:৩০ — শক্তিসঞ্চার ব্যায়াম ও ধ্যান
সকাল ১০:৩০ থেকে সকাল ১১:০০ — কীর্তন
বেলা ১১:০০ থেকে দুপুর ১২:০০ — সৎসঙ্গ: আমাদের সকল সম্পর্কে ধ্যানের প্রশান্তি আনয়ন
দুপুর ১২:০০ থেকে ১২:৩০ — সমাপ্তি ভাষণ এবং প্রসাদ
বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:৩০ — শক্তিসঞ্চার ব্যায়াম এবং ধ্যান
আরও তথ্য
বসবাসের সময়কাল:
- সমস্ত ভক্তের জন্য অতিরিক্ত তিন দিন থাকার সুযোগ থাকবে, তাঁরা অনুষ্ঠান শুরু হওয়ার দুই দিন আগে এসে পৌঁছোতে পারবেন এবং কর্মসূচি শেষ হওয়ার পর আরও এক দিন থাকতে পারবেন।
- গুরুদেবের আশ্রমে টানা দশ দিন পর্যন্ত অবস্থান করে ভক্তরা বিশ্রাম, প্রশান্তি এবং আধ্যাত্মিক পুনরুজ্জীবনের জন্য পর্যাপ্ত সময় পাবেন। সেই অনুযায়ী আপনার আগমন ও প্রস্থানের পরিকল্পনা করতে পারেন।
আবাসন:
- মহিলা ও পুরুষদের জন্য পৃথকভাবে যৌথ আবাসনের ব্যবস্থা করা হবে। পরিবারের সদস্যদের অনুগ্রহ করে সে অনুযায়ী পরিকল্পনা ও প্রস্তুতি নিতে অনুরোধ করা হচ্ছে।
- যাঁদের আবাসন বা খাদ্যসংক্রান্ত বিশেষ প্রয়োজন রয়েছে, তাঁদের নিজস্ব ব্যবস্থা করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আগে এলে আগে পাবেন ভিত্তিতে:
- চারটি স্থানেই আবাসনের সুযোগ সীমিত হওয়ায়, স্থান সংরক্ষণ ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে নিশ্চিত করা হবে।
- অনুগ্রহ করে মনে রাখবেন যে, আপনার আসন সংরক্ষিত হওয়ার পর যদি আপনি উপস্থিত হতে না পারেন, তবে সংরক্ষণ ফি ফেরত দেওয়া হবে না বা অন্য কোনও ব্যক্তিকে হস্তান্তরিত করা যাবে না।
অর্থ প্রদান পদ্ধতি:
- প্রতি ব্যক্তির জন্য, স্থান সংরক্ষণ ফি ₹২,৫০০। এই ফি-এর মধ্যে আবাসন ও আহারের ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। যদি এই ফি প্রদান করতে আপনার অসুবিধা হয়, অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
- যেসব ভক্তের আহার বা আবাসনের প্রয়োজন নেই, তাঁরা বিনামূল্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
প্রদর্শন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, স্থান-সংরক্ষণ এখন উন্মুক্ত!
ভক্তরা অনলাইন ওয়াইএসএস ভক্ত পোর্টাল- এর মাধ্যমে অথবা ওয়াইএসএস হেল্পডেস্ক-এ ফোন করে কিংবা যে আশ্রমে প্রদর্শন অনুষ্ঠিত হবে তার যে কোনো একটিতে সরাসরি গিয়ে স্থান-সংরক্ষণ করতে পারবেন।
স্থান-সংরক্ষণ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিম্নরূপ:
ভক্ত পোর্টাল-এর মাধ্যমে অনলাইন স্থান-সংরক্ষণ:
দ্রুত ও সহজ, স্থান-সংরক্ষণের জন্য ভক্তরা অনলাইন ভক্ত পোর্টাল-এর মাধ্যমে তাঁদের নিবন্ধন অনুরোধ জমা দিতে পারেন।
হেল্পডেস্ক-এর সঙ্গে যোগাযোগ করে স্থান-সংরক্ষণ:
অনুগ্রহ করে (০৬৫১ ৬৬৫৫ ৫৫৫) নম্বরে ফোন করুন অথবা [email protected] -এ ইমেল পাঠিয়ে নিম্নলিখিত তথ্য প্রদান করুন:
- আপনার পুরো নাম
- বয়স
- ঠিকানা
- ইমেল এবং টেলিফোন নম্বর
- ওয়াইএসএস পাঠমালা রেজিস্ট্রেশন নাম্বার (অথবা এসআরএফ সদস্য সংখ্যা)
- আপনার প্রস্তাবিত আগমন ও প্রস্থানের তারিখ
আপনার মোবাইল নম্বর বা ইমেল ঠিকানায় পাঠানো পেমেন্ট লিঙ্কের মাধ্যমে আপনি অর্থপ্রদান করতে পারবেন।
অনুগ্রহ করে দেখুন:
- কোনো নির্দিষ্ট স্থানের জন্য, স্থান-সংরক্ষণের অনুরোধ সর্বোচ্চ সীমায় পৌঁছে গেলে, সেই স্থানের স্থান-সংরক্ষণ নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যেতে পারে।
- সফলভাবে, স্থান-সংরক্ষণ সম্পন্ন হলে আপনি ইমেল, হোয়াটসঅ্যাপ অথবা এসএম এস-এর মাধ্যমে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন। যদি এ ধরনের কোনো বার্তা না পান, তবে অনুগ্রহ করে ওয়াইএসএস হেল্পডেস্ক-এর সঙ্গে ফোনে (০৬৫১ ৬৬৫৫ ৫৫৫) অথবা ইমেলের মাধ্যমে ([email protected]) যোগাযোগ করুন।
- শুধুমাত্র ওয়াইএসএস/এসআরএফ ভক্তরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
- ১২ বছরের কম বয়সী শিশুদের অনুমতি দেওয়া হবে না।
বরাবরের মতোই, বিভিন্ন বিভাগ যেমন, স্থান-সংরক্ষণ ডেস্ক, আবাসন, অডিও-ভিজ্যুয়াল, ভোজন, স্বাস্থ্যবিধান, শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য বিভিন্ন বিভাগে সেবার জন্য ভক্ত-স্বেচ্ছাসেবকদের প্রয়োজন হবে। এর মধ্যে কয়েকটি বিভাগে অনুষ্ঠানের এক বা দুই দিন পূর্ব থেকেই কিছু স্বেচ্ছাসেবকের প্রয়োজন হবে। আপনি যদি স্বেচ্ছাসেবক হিসেবে সেবা করতে আগ্রহী হন, তাহলে অনুগ্রহ করে, স্থান-সংরক্ষণ ফর্মে সে অনুযায়ী উল্লেখ করুন।
স্থান-সংরক্ষণ ও অনুসন্ধানের জন্য যোগাযোগের তথ্য
যোগদা সৎসঙ্গ মঠ — দক্ষিণেশ্বর
২১, ইউ. এন. মুখার্জি রোড, দক্ষিণেশ্বর
কলকাতা, পশ্চিমবঙ্গ – ৭০০ ০৭৬
ফোন: +৯১ ৮৪২০৮৭৩৭৪৩, +৯১ ৯০৭৩৫৮১৬৫৬, +৯১ ৭৪৩৯৮২৫৩৭৩
ইমেল: [email protected]
যোগদা সৎসঙ্গ শাখা আশ্রম — নয়ডা
পরমহংস যোগানন্দ মার্গ, বি–৪, সেক্টর ৬২
গৌতম বুদ্ধ নগর, উত্তর প্রদেশ – ২০১ ৩০৭
ফোন: +৯১ ৯৮৯৯৮১১৮০৮, +৯১ ৯৮৯৯৮১১৯০৯
ইমেল: [email protected]
যোগদা সৎসঙ্গ শাখা আশ্রম — চেন্নাই
মান্নুর গ্রাম, পি.ও. ভাল্লারপুরম
শ্রীপেরুম্বুদুর, কাঞ্চিপুরম, তামিলনাড়ু – ৬০২ ১০৫
ফোন: +৯১ ৭৫৫০০১২৪৪৪, +৯১ ৭৩০৫৮৬১৯৬৫
ইমেল: [email protected]
যোগদা সৎসঙ্গ শাখা আশ্রম — দ্বারাহাট
দ্বারাহাট
আলমোড়া, উত্তরাখণ্ড – ২৬৩ ৬৫৩
ফোন: +৯১ ৯৭৫৬০৮২১৬৭, +৯১ ৯৪১১৭০৮৫৪১
ইমেল: [email protected]
বিকল্পভাবে, আপনি নীচে প্রদত্ত তথ্য ব্যবহার করে ওয়াইএসএস হেল্পডেস্ক-এর সঙ্গেও যোগাযোগ করতে পারেন:
ফোন: (০৬৫১) ৬৬৫৫ ৫৫৫
ইমেল: [email protected]
















