পরম আনন্দ সহকারে, আমরা আপনাকে ওয়াইএসএস/এসআরএফ অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরির সাথে দুটি বিশেষ অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যা ২০২৬-এর এসআরএফ বিশ্ব সমাবর্তন থেকে সরাসরি সম্প্রচারিত হবে:
- বুধবার, ৫ আগস্ট: তিন-ঘণ্টার ধ্যান
- শনিবার, ৮ আগস্ট: সৎসঙ্গ
এসআরএফ বিশ্ব সমাবর্তন একটি বার্ষিক অনুষ্ঠান, যা বিশ্বজুড়ে ঈশ্বরসন্ধানীদের একত্রিত করে পরমহংস যোগানন্দের ক্রিয়াযোগের শিক্ষায় গভীরভাবে নিমজ্জিত করে। এটি আধ্যাত্মিক সমৃদ্ধিতে পূর্ণ একটি সপ্তাহব্যাপী অনুষ্ঠান যেখানে ভক্তগণ অন্যান্য আন্তরিক সাধকদের সঙ্গে ধ্যানের এবং তাঁদের সঙ্গ পাওয়ার মাধ্যমে যে আনন্দ ও আশীর্বাদ আসে তা অনুভব করার সুযোগ লাভ করেন।
স্বামী চিদানন্দ গিরির সাথে তিন ঘণ্টার ধ্যান
(সরাসরি হিন্দি তর্জমা সহ)
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
রাত ৮:৩০ – রাত ১১:৩০(আইএসটি)
আপনি কি সেই অন্তরের মহান শান্তি অনুভব করতে চান, যা যোগ এবং ধ্যানবিজ্ঞানের এক শাশ্বত উপহার? আপনার আত্মার গভীরে স্থিত প্রকৃত পরিপূর্ণতা উপলব্ধি করার জন্য স্বামী চিদানন্দ গিরির সাথে একটি তিন ঘণ্টার ধ্যানে যোগ দিন।
স্বামী চিদানন্দজি অংশগ্রহণকারীদের পরমহংস যোগানন্দের শিক্ষায় আধারিত ধ্যানলব্ধ শান্তি ও আনন্দের এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে পরিচালিত করবেন। এই নির্দেশিত ধ্যানে ভক্তিগীতির পর্বও থাকবে।
স্বামী চিদানন্দ গিরির সাথে সৎসঙ্গ —
পরমহংস যোগানন্দের ক্রিয়াযোগ শিক্ষা
(সরাসরি হিন্দি তর্জমা সহ)
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সকাল ৮:০০ – সকাল ৯:০০(আইএসটি)
পরমহংস যোগানন্দের ক্রিয়াযোগ শিক্ষাতে প্রাপ্ত প্রজ্ঞা, আনন্দ এবং উদ্দীপনা আত্মস্থ করে, দিব্য সৎসঙ্গের একাত্মতায় স্বামী চিদানন্দ গিরির সঙ্গে সময় কাটানোর এই বিশেষ সুযোগের জন্য আমাদের সঙ্গে যোগ দিন।
















