গুরু পূর্ণিমা

(স্মারক ধ্যান এবং বক্তৃতা )

ওয়াইএসএস ওডিকে গুরু পূর্ণিমা স্মারক ধ্যান এবং বক্তৃতা — জুলাই ২০২৬

অনুষ্ঠানের রূপরেখা

গুরুকে গভীর প্রেমসহ শ্রদ্ধা করো। গুরুসঙ্গ বলতে কেবলমাত্র যে তাঁর শারীরিক সাহচর্যকেই বোঝায় তাই নয় (যা কখনো কখনো অসম্ভব হয়ে থাকে), তার আসল অর্থ হল গুরুকে হৃদয়ে ধারণ করা, নীতিগত ব্যাপারে একমত হওয়া এবং তাঁর সঙ্গে নিজেদের মনের সুরসমন্বয় বজায় রাখা।

— স্বামী শ্রীযুক্তেশ্বর গিরি

পবিত্র গুরুপূর্ণিমা উপলক্ষ্যে, ওয়াইএসএস ভক্তগণ, ওয়াইএসএস গুরু-পরম্পরার পরম পূজ্য গুরুগণের প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিশেষত আমাদের পরম প্রিয় গুরুদেব, শ্রীশ্রী পরমহংস যোগানন্দজিকে, যাঁর দিব্য প্রেরণা ও দিশানির্দেশ আজও আমাদের আত্ম-উপলব্ধির পথে অবিচলভাবে পরিচালিত করে চলেছে।

এই পবিত্র দিবসকে স্মরণীয় করে তুলতে এবং গুরু-শিষ্য সম্পর্কের চিরন্তন পবিত্রতাকে সম্মান জানাতে, আমরা জুলাই মাসে অনুষ্ঠিত নিম্নলিখিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি:

ওয়াইএসএস সন্ন্যাসীর হিন্দিতে বিশেষ বক্তৃতা

बलिहारी गुरु आपने, गोविंद दियो बताय

(মহিমান্বিত গুরুদেবের জয় যিনি আমাদের ঈশ্বর-প্রাপ্তির পথে চালিত করেন)

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সন্ধ্যা ৬:৩০ – ৭:৩০ (আইএসটি)

এই বক্তৃতায়, ওয়াইএসএস সন্ন্যাসী স্বামী বাসুদেবানন্দ গিরি, পরমহংস যোগানন্দজির প্রজ্ঞাময় শিক্ষাকে ব্যাখ্যা করেন যে গুরুই সেই সক্রিয়, প্রত্যক্ষ সেতুবন্ধন, যিনি মানবাত্মাকে পরমাত্মার সঙ্গে সংযুক্ত করেন। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে, আমাদের আধ্যাত্মিক জাগরণের উৎসকে স্বীকার না করলে প্রকৃত আধ্যাত্মিক অগ্রগতি সম্ভব নয় এবং গুরুপূর্ণিমার প্রকৃত তাৎপর্য কেবল আনুষ্ঠানিক পূজা-পার্বণে সীমাবদ্ধ নয়; বরং এটি সেই জ্ঞানপ্রদীপের উৎসব, যা আমাদের অন্তরের অজ্ঞতার অন্ধকার দূর করে।

এই হিন্দি বক্তৃতার শিরোনাম, “बलिहारी गुरु आपने, गोविंद दियो बताय (মহিমান্বিত গুরুদেবের জয় যিনি আমাদের ঈশ্বর-প্রাপ্তির পথে চালিত করেন)।”

“गुरु गोविंद दोऊ खड़े, काके लागूं पाँय
बलिहारी गुरु आपने, गोविंद दियो बताय”

পঞ্চদশ শতাব্দীর প্রসিদ্ধ সাধক ও কবি কবীরের এই অনুপম দোহাটির আলোকে স্বামী বাসুদেবানন্দ ব্যাখ্যা করেন যে, গুরু এবং তাঁর কৃপা, জ্ঞান ও পথনির্দেশ ব্যতীত একজন সাধক সর্বব্যাপী ঈশ্বরের দিব্য উপস্থিতি উপলব্ধি করতে অক্ষম অর্থাৎ আধ্যাত্মিক অর্থে ‘অন্ধ’ হয়েই থেকে যায়। গুরুই মনের দর্পণকে নির্মল করেন, অজ্ঞানতার অন্ধকার (অবিদ্যা ) দূর করেন এবং ঈশ্বরলাভের পথ প্রদর্শন করেন। তাই, পরম গন্তব্য (ঈশ্বর) এরও পূর্বে আমরা উপলব্ধির মাধ্যমরূপে গুরুকে শ্রদ্ধা ও প্রণাম জানাই।

পরিবার ও বন্ধুদের সাথে এই অনুষ্ঠানটি দেখার জন্য আমরা আপনাদের স্বাগত জানাই।

দয়া করে লক্ষ্য করুন: এই বক্তৃতাটি বৃহস্পতিবার, ৩০ জুলাই, রাত ১০টা (আইএসটি) পর্যন্ত দেখা যাবে।

স্মারক ধ্যান

বুধবার, ২৯ জুলাই, ২০২৬
সকাল ৬:৩০ – ৮:৩০ (আইএসটি)

২৯ জুলাই, ওয়াইএসএস সন্ন্যাসীর পরিচালনায় একটি বিশেষ অনলাইন ধ্যান অনুষ্ঠিত হবে। এতে থাকবে ভজন-কীর্তন ও ধ্যানের বিভিন্ন পর্ব, যার পর থাকবে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা।

দয়া করে লক্ষ্য করুন: এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার, ৩০ জুলাই, রাত ১০টা (আইএসটি) পর্যন্ত দেখা যাবে।

ব্যক্তিগত উপস্থিতিতে অনুষ্ঠানসমূহ

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে, ওয়াইএসএস-এর বিভিন্ন আশ্রম, কেন্দ্র ও মণ্ডলীতেও ব্যক্তিগত উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানগুলির মধ্যে কোনো একটিতে অংশগ্রহণ করতে বা বিস্তারিত জানতে, অনুগ্রহ করে আপনার নিকটবর্তী ধ্যানকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন

ওয়াইএসএস /এসআরএফ অধ্যক্ষ স্বামী চিদানন্দ গিরির বার্তা

এই শুভ উপলক্ষ্যে আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরির বিশেষ বার্তাটি পড়তে, অনুগ্রহ করে নীচের বোতামে ক্লিক করুন:

আপনি যদি এই পবিত্র দিনে ভক্তিভরে কোনো সাহায্য প্রদান করতে অনুপ্রাণিত বোধ করেন, তবে নীচের বোতামে ক্লিক করে তা করতে পারেন। আপনার উদারতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা এটিকে, ওয়াইএসএস গুরু-পরম্পরার মাধ্যমে প্রাপ্ত অসংখ্য আশীর্বাদের প্রতি কৃতজ্ঞতার এক আন্তরিক প্রকাশ হিসেবে দেখি।

আপনি যদি আপনার জীবনে প্রবহমান অফুরন্ত আশীর্বাদ লাভের জন্য এবং গুরুদেবের দিব্য লক্ষ্যে সেবা প্রদানের উদ্দেশ্যে আপনার অঙ্গীকার পুনর্নিশ্চিত করতে আমাদের গুরুদেব, শ্রীশ্রী পরমহংস যোগানন্দ ও ওয়াইএসএস গুরু পরম্পরার প্রতি আপনার প্রেম ও কৃতজ্ঞতা প্রকাশে ইচ্ছুক হন, তাহলে আমরা আপনাকে গুরু পূর্ণিমার আবেদন পাঠের জন্য আমন্ত্রণ জানাই:

To make an offering on this special occasion, please click the button below:

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন