আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী রবিবার, ১৫ মার্চ, ওয়াইএসএস সাধনা সঙ্গমের সমাপ্তি অনুষ্ঠানে ওয়াইএসএস/এসআরএফ অধ্যক্ষ এবং আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি “পরমহংস যোগানন্দের সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন আদর্শ” বিষয়ে একটি বিশেষ আলোচনা করবেন। ইউএসএ-এর লস অ্যাঞ্জেলস-এ অবস্থিত এসআরএফ-এর আন্তর্জাতিক সদর দপ্তর থেকে সরাসরি সম্প্রচার হওয়া এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আজকের গতিশীল ও চাহিদাপূর্ণ বিশ্বে অনেকেই দিনগত দায়-দায়িত্ব পালনের পাশাপাশি অন্তরের শান্তি ও আধ্যাত্মিক পরিপূর্ণতা প্রাপ্তির পথ খোঁজেন। আজকের আলোচনায় স্বামী চিদানন্দজি সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন নীতির বিষয়ে পরমহংস যোগানন্দের ব্যবহারিক আদর্শ — পার্থিব জগতে থেকে কিভাবে ঈশ্বরে নিবিষ্ট থাকা যায়, সে বিষয়ে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, যোগভিত্তিক সিদ্ধান্তে দৈনিক ধ্যান, সদাচার ও সমমনস্কতা কিভাবে শরীর, মন ও প্রাণের সুষম বিকাশ আনয়ন করে প্রশান্তি, আনন্দ ও স্থিতপ্রজ্ঞার সাথে জীবনের দায়-দায়িত্ব পালন করতে সক্ষম করে। জানুন, কিভাবে দিব্য-সঙ্গের আনন্দ কর্মক্ষেত্র, সম্পর্ক ও সেবার মাঝে নিয়ে আসা যায়।
সরাসরি সম্প্রচার অনুষ্ঠান সমাপ্তির পরেও এই আলোচনা উপলব্ধ থাকবে।
অনুষ্ঠানটি ইংরেজিতে পরিচালিত হবে। একযোগে হিন্দিতে ভাষান্তর উপলব্ধ থাকবে (শুধুমাত্র জুম মাধ্যমে সরাসরি সম্প্রচারের সময়)।
একযোগে হিন্দিতে ভাষান্তর পেতে হলে:
- জুমের মাধ্যমে যোগ দিন (অনুষ্ঠান সরাসরি সম্প্রচারকালীন)। অনুষ্ঠানটি শুরুর কয়েক মিনিট আগে সংযুক্ত হতে আমরা পরামর্শ দেব।
- আপনার জুম উইন্ডোর একদম নীচে টুলবারে থাকা “ইন্টারপ্রিটেশন” বোতামটি ক্লিক করুন। (অপশনটি দেখতে না পেলে, “মোর” বোতামটি ক্লিক করুন আর তারপর যে মেনুটি পাবেন সেখান থেকে “ইন্টারপ্রিটেশন” বেছে নিন)।
- তালিকা থেকে “হিন্দি” বেছে নিন।
- অনুষ্ঠান শুরু হলে,আপনি একযোগে হিন্দিতে ভাষান্তর শুনতে পাবেন।
বিশেষ সূচনা:
- প্রযুক্তিগত সাহায্যের প্রয়োজনে ওয়াইএসএস হেল্পডেস্ক (0651) 6655 555 তে কল করে যোগাযোগ করুন অথবা [email protected] তে ইমেল করুন।
- এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের জন্য, হেল্পডেস্ক সকাল ৮টা (আইএসটি) থেকে প্রযুক্তিগত সহায়তার জন্য উপলব্ধ থাকবে।
আপনি আরও অন্বেষণ করতে পারেন:
পরমহংস যোগানন্দের সম্যক জীবনযাপনের নীতিশিক্ষা এবং ধ্যানপ্রক্রিয়ার উপর ভিত্তি করে স্বামী চিদানন্দ গিরির আরও কিছু অনুপ্রেরণাদায়ক আলোচনা এখানে আছে। এগুলি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
















