ওয়াইএসএস দক্ষিণেশ্বর আশ্রমে কীভাবে পৌঁছোবেন

কলকাতা, যে শহরে দক্ষিণেশ্বর অবস্থিত, বিমান ও রেলপথের দ্বারা দেশের বিভিন্ন প্রান্তের সাথে সুসংযুক্ত।

  • নিকটতম বিমানবন্দরটি হল দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর।
  • কাছাকাছি প্রধান রেলওয়ে স্টেশনগুলো হল হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি, শালিমার এবং কলকাতা।
  • শহরের মধ্যে যাতায়াতের জন্য স্থানীয় ট্রেন, মেট্রো, ফেরি এবং বাসের যোগাযোগ সহজে উপলব্ধ রয়েছে।

ওয়াইএসএস দক্ষিণেশ্বর আশ্রমের সম্পূর্ণ ঠিকানা এবং মানচিত্র দেখতে এখানে ক্লিক করুন।

আপনার জন্য সুবিধাজনক একটি মাধ্যম বেছে নিতে অনুগ্রহ করে নীচের বিভাগগুলো পড়ুন:

বিমানপথে

দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতার সাথে ভারতের বিভিন্ন শহর এবং বিদেশের সুসংযোগ রক্ষা করে।

  • বিমানবন্দর থেকে ট্যাক্সি বুক করার সময় অনুগ্রহ করে বলুন যে, “যোগদা মঠ (ওয়াইএসএস আশ্রম)” আড়িয়াদহে অবস্থিত এবং তা দক্ষিণেশ্বরের সারদা মঠ এবং আদ্যাপীঠের কাছে রয়েছে।
  • আনুমানিক দূরত্ব – ১১ কিমি

রেলপথে

নিকটতম প্রধান রেলওয়ে স্টেশনগুলো হল – হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি, শালিমার এবং কলকাতা।

  • হাওড়া স্টেশন দেশের অন্যান্য প্রধান শহরগুলোর সাথে ভালোভাবে যুক্ত, যেমন দিল্লি (~১৪৫০ কিমি), মুম্বাই (~১৯৭০ কিমি) এবং চেন্নাই (~১৬৬০ কিমি)।
  • উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে আগত ট্রেনসমূহের এবং কিছু উপনগরীয় লোকাল ট্রেনের অন্তিম স্টেশন হল শিয়ালদহ।
  • দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-মধ্য, দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে অঞ্চলের ট্রেনসমূহ সাঁতরাগাছি, শালিমার ও কলকাতা স্টেশন থেকে চলাচল করে।
হাওড়া রেলওয়ে স্টেশন থেকে

ট্যাক্সিযোগে:

  • একটি প্রিপেইড ট্যাক্সি বুক করুন এবং দক্ষিণেশ্বরের সারদা মঠ ও আদ্যাপীঠের কাছে আড়িয়াদহ-স্থিত “যোগদা মঠ (ওয়াইএসএস আশ্রম)”-এর ঠিকানা বলুন।
  • ওয়াইএসএস আশ্রমটি সারদা মঠ থেকে প্রায় ২০০ মিটার এবং আদ্যাপীঠ থেকে প্রায় ১ কিমি দূরে অবস্থিত।
  • আনুমানিক দূরত্ব:
    • শ্যামবাজার হয়ে – ১০ কিমি
    • জিটি রোড হয়ে – ১২ কিমি


ফেরিযোগে:

  • হাওড়া রেলওয়ে স্টেশন থেকে উত্তরপাড়ার জন্য একটি লোকাল ট্রেন ধরুন।
  • উত্তরপাড়া রেলওয়ে স্টেশন থেকে নেমে প্রায় ১.৫ কিমি দূরে অবস্থিত ফেরি ঘাটের দিকে যান।
  • ফেরিতে করে গঙ্গা নদী পার হয়ে আড়িয়াদহ ফেরি ঘাটে নামুন।
  • ফেরি ঘাট থেকে আনুমানিক দূরত্ব – ৫০০ মিটার।


মেট্রোযোগে:

  • হাওড়া মেট্রো স্টেশনটি হাওড়া রেলওয়ে স্টেশনের প্রধান প্রবেশদ্বারের কাছেই অবস্থিত।
  • এসপ্ল্যানেড-গামী গ্রিন লাইন মেট্রো ধরুন।
  • একটি প্রধান ট্রেন বদলকারী স্টেশন এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর-গামী ব্লু লাইন মেট্রো ধরুন।
  • দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আনুমানিক দূরত্ব – ২ কিমি।
  • সেখান থেকে সাইকেল রিকশা এবং অটো সহজেই পাওয়া যায়।
শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে
  • আনুমানিক দূরত্ব – ১৩ কিমি।
  • দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের জন্য একটি লোকাল ট্রেন ধরুন।
  • স্টেশন থেকে ওয়াইএসএস আশ্রম প্রায় ২ কিমি দূরে অবস্থিত।
  • দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে সাইকেল রিকশা, ট্যাক্সি, ক্যাব এবং অটো সহজেই পাওয়া যায়।
সাঁতরাগাছি / শালিমার রেলওয়ে স্টেশন থেকে
  • আনুমানিক দূরত্ব:
    • সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে – ২১.৪ কিমি
    • শালিমার রেলওয়ে স্টেশন থেকে – ২৭ কিমি
  • এখান থেকে হাওড়া রেলওয়ে স্টেশনের জন্য একটি লোকাল ট্রেন ধরুন। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কীভাবে ওয়াইএসএস আশ্রমে পৌঁছোন যায়, তার বিভিন্ন উপায় জানতে অনুগ্রহ করে উপরের বিভাগটি দেখুন।
  • বিকল্প ব্যবস্থা হিসেবে, এই রেলওয়ে স্টেশনগুলো থেকে সরাসরি ট্যাক্সি ভাড়া করা যেতে পারে।
কলকাতা রেলওয়ে স্টেশন থেকে
  • আনুমানিক দূরত্ব – ১০ কিমি
  • দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য বাস পাওয়া যায়।
  • এছাড়াও আপনি শ্যামবাজার বা বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো চড়ে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে পারেন।
  • দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে যোগদা মঠ (ওয়াইএসএস আশ্রম) প্রায় ২ কিমি দূরে অবস্থিত।
  • দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে সাইকেল রিকশা, ট্যাক্সি, ক্যাব এবং অটো সহজেই পাওয়া যায়।

মেট্রোযোগে (আন্তঃশহর)

কলকাতার অভ্যন্তরে এবং আন্তঃশহর যাতায়াতের জন্য মেট্রো পরিবহন ব্যবস্থা উপলব্ধ। আশ্রমের নিকটতম মেট্রো স্টেশনটি হল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, যা কলকাতা মেট্রো নেটওয়ার্কের ব্লু লাইনে অবস্থিত।