যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপ কেন্দ্রগুলোর লক্ষ্য হল ঈশ্বরের সাথে ঐক্য সাধন। ভক্তরা যখন তাঁর নামে একত্রিত হয়, তখন তা পিতাকে কতটা আনন্দিত করে, তা আপনি জানেন না।
— পরমহংস যোগানন্দ
অনুগ্রহ করে লক্ষ্য করুন: ২০২৬-এর এসআরএফ বিশ্ব সমাবর্তন (সোমবার, ৩ আগস্ট থেকে রবিবার, ৯ আগস্ট) সপ্তাহে, ওয়াইএসএস অনলাইন ধ্যানকেন্দ্র দ্বারা পরিচালিত সমস্ত অনুষ্ঠান স্থগিত থাকবে — রবিবার, ২আগস্ট পরিচালিত সান্ধ্য ধ্যানসভার পর থেকে এবং পরবর্তী রবিবার, ৯ আগস্টের সান্ধ্য ধ্যানসভার মাধ্যমে পুনরায় শুরু হবে।
যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া (ওয়াইএসএস) অনলাইন ধ্যান কেন্দ্রটি ওয়াইএসএস/এসআরএফ সভাপতি শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি কর্তৃক ৩১ জানুয়ারি, ২০২১ তারিখে উদ্বোধন করা হয়। তখন থেকে, এটি ওয়াইএসএস ভক্ত ও বন্ধুবর্গকে ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকের সাথে মিলিত হয়ে সমবেত ধ্যানের আশীর্বাদ ভাগ করে নেওয়ার একটি সুযোগ প্রদান করে আসছে।
মঙ্গলবার সন্ধ্যায় ওয়াইএসএস সন্ন্যাসী দ্বারা পরিচালিত অনলাইন ধ্যানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানটি একটি রেকর্ড করা ভিডিওর সাথে শক্তিসঞ্চার ব্যায়ামের মাধ্যমে শুরু হয়, এরপর ওয়াইএসএস সন্ন্যাসী দ্বারা পরিচালিত ধ্যান অনুষ্ঠিত হয়।
ধ্যানের অধিবেশন একটি প্রার্থনা, পাঠ এবং চ্যান্টিং দিয়ে শুরু হয়, এরপর পরিচালিত ধ্যানপর্ব থাকে এবং পরমহংস যোগানন্দজির আরোগ্যকারী প্রক্রিয়া ও একটি সমাপ্তি প্রার্থনার মাধ্যমে শেষ হয়।
সময়সূচি
প্রতি মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম (যদি থাকে) মঙ্গলবার
ইংরেজি
সন্ধ্যা ৬:১০ – ৭:৩০
প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার
হিন্দি
সন্ধ্যা ৬:১০ – ৭:৩০
এইসব ধ্যানে যোগদানের জন্য দয়া করে নিচে দেওয়া ইউটিউব লিংকে ক্লিক করুন।
দয়া করে লক্ষ্য করুন:
- এইসব ধ্যান সম্প্রতি শুধুমাত্র ইউটিউবের মাধ্যমেই সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
- এই ধ্যানগুলোর রেকর্ডিং এখন ইউটিউবে সরাসরি সম্প্রচারের ২৪ ঘণ্টা পর্যন্ত উপলব্ধ থাকবে, বুধবার সন্ধ্যা ৬:০০ টা (আইএসটি) পর্যন্ত।
- সন্ন্যাসী-পরিচালিত বিশেষ অনুষ্ঠান চলাকালীন দিনেতে এই অনলাইন ধ্যানগুলি অনুষ্ঠিত হবে না।
আপনি আরও দেখে নিতে পারেন:
















