ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় যে পথের নির্দেশ দিয়েছেন, তা হল ব্যস্ত সংসারী মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ আধ্যাত্মিক সাধক, সকলের জন্যই এটি সংযত, মধ্যম ও সুবর্ণপথ।
— পরমহংস যোগানন্দ
ভগবান কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী প্রতি বছর যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিশেষ স্মরণানুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। ভগবদ্গীতায় যাঁর অমর শিক্ষাবাণী সংকলিত হয়েছে। এই বছর এটি ৪ঠা সেপ্টেম্বর পড়েছে।
এই পবিত্র উপলক্ষ্যে আমাদের সঙ্গে যোগ দিয়ে নিম্নলিখিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই:
- শুক্রবার, ৪ সেপ্টেম্বর: ওয়াইএসএস/এসআরএফ-এর অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান স্বামী চিদানন্দ গিরির পরিচালনায় বিশেষ স্মরণধ্যান
- শনিবার, ২৯ আগস্ট: ওয়াইএসএস সন্ন্যাসীর হিন্দি ভাষায় বক্তৃতা
ওয়াইএসএস/এসআরএফ অধ্যক্ষ
স্বামী চিদানন্দ গিরির সাথে জন্মাষ্টমীর স্মরণধ্যান
(হিন্দি ভাষায় সরাসরি অনুবাদসহ)
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সকাল ৭:০০ – ৮:০০ (আইএসটি)
এই বিশেষ দিনে ওয়াইএসএস/এসআরএফ-এর অধ্যক্ষ শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরি একটি স্মরণধ্যান পরিচালনা করবেন। অনুষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস-এ অবস্থিত এসআরএফ-এর আন্তর্জাতিক সদর দপ্তর থেকে সকাল ৭টা থেকে ৮টা (আইএসটি) পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হবে।
এই ভিডিওটি পরেও দেখার জন্য উপলব্ধ থাকবে।
অনুষ্ঠানটি ইংরেজিতে পরিচালিত হবে। একযোগে হিন্দিতে ভাষান্তর উপলব্ধ থাকবে (শুধুমাত্র জুম মাধ্যমে সরাসরি সম্প্রচারের সময়)।
একযোগে হিন্দিতে ভাষান্তর পেতে হলে:
- জুমের মাধ্যমে যোগ দিন (অনুষ্ঠান সরাসরি সম্প্রচারকালীন)। অনুষ্ঠানটি শুরুর কয়েক মিনিট আগে সংযুক্ত হতে আমরা পরামর্শ দেব।
- আপনার জুম উইন্ডোর একদম নীচে টুলবারে থাকা “Interpretation” বোতামটি ক্লিক করুন। (অপশনটি দেখতে না পেলে, “More” বোতামটি ক্লিক করুন আর তারপর যে মেনুটি পাবেন সেখান থেকে “Interpretation” বেছে নিন)।
- তালিকা থেকে “Hindi” বেছে নিন।
- অনুষ্ঠান শুরু হলে,আপনি একযোগে হিন্দিতে ভাষান্তর শুনতে পাবেন।
বিশেষ সূচনা:
- প্রযুক্তিগত সাহায্যের প্রয়োজনে ওয়াইএসএস হেল্পডেস্ক (0651) 6655 555 তে কল করে যোগাযোগ করুন অথবা [email protected] তে ইমেল করুন।
- এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের জন্য, হেল্পডেস্ক সকাল ৬:৩০ (আইএসটি) থেকে প্রযুক্তিগত সহায়তার জন্য উপলব্ধ থাকবে।
भगवान कृष्ण : मानव रूप, दिव्य स्वरूप
(ভগবান কৃষ্ণ: মানবরূপী দিব্যস্বরূপ)
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
সন্ধ্যা ৬:৩০ – ৭:৩০ (আইএসটি)
জন্মাষ্টমীর পবিত্র উপলক্ষ্যে যোগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়ার সন্ন্যাসী স্বামী অচ্যুতানন্দ গিরি হিন্দি ভাষায় একটি বক্তৃতা প্রদান করবেন, যার শিরোনাম “भगवान कृष्ण : मानव रूप, दिव्य स्वरूप (ভগবান কৃষ্ণ : মানবরূপী দিব্যস্বরূপ)।”
এই বক্তৃতায় স্বামী অচ্যুতানন্দ শ্রীকৃষ্ণের মহিমান্বিত স্বরূপ ব্যাখ্যা করবেন, তিনি পূর্ণ অবতার এবং তাঁর নামের মধ্যেই নিহিত রয়েছে সেই অপরাজেয় নিত্য আকর্ষণের ইঙ্গিত (আকর্ষতি ইতি কৃষ্ণ), যা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন আত্মাদের তাঁদের দিব্য আবাসের দিকে ফিরিয়ে আনে। তিনি ব্যাখ্যা করবেন, কীভাবে ভগবান কৃষ্ণ ঈশ্বরের চিরন্তন আনন্দ ও নিঃশর্ত প্রেমের অবিচ্ছেদ্য সারসত্তার মূর্ত প্রতীক যা সাধারণ ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি ও মরণশীল বুদ্ধির নাগালের বাইরে।
বক্তৃতায় আরও আলোচিত হবে তাঁর দিব্য লীলার গুপ্ত আধ্যাত্মিক তাৎপর্য, রাধার মধ্যে প্রকাশিত আত্মা থেকে পরমাত্মার প্রতি বিশুদ্ধ ভক্তি এবং সৃষ্টিকে ধারণ করে রাখা মহাজাগতিক সামঞ্জস্য। পরমহংস যোগানন্দের ভগবদ্গীতার অনুপ্রেরণাদায়ক ব্যাখ্যাগ্রন্থ গড টকস উইথ অর্জুন অবলম্বন করে স্বামী অচ্যুতানন্দ ব্যাখ্যা করবেন, কীভাবে ক্রিয়াযোগের বিজ্ঞান ও গভীর অন্তর্মুখী ধ্যান সাধকদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতার আবরণ ভেদ করতে, সীমাবদ্ধ মানবিক আসক্তিকে বিশ্বজনীন প্রেমে (বসুধৈব কুটুম্বকম) রূপান্তরিত করতে এবং অন্তর্নিহিত সর্বজ্ঞ কৃষ্ণচৈতন্যে জাগ্রত হতে সাহায্য করে।
সকলেই এই বক্তৃতায় যোগ দিতে পারেন। বক্তৃতাটি শনিবার, ২৯ আগস্ট, দক্ষিণেশ্বরের যোগদা সৎসঙ্গ মঠ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।
দ্রষ্টব্য: এই বক্তৃতাটি শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর রাত ১০টা (আইএসটি ) পর্যন্ত দেখার জন্য উপলব্ধ থাকবে।
ব্যক্তিগত উপস্থিতির অনুষ্ঠানসমূহ
এই পবিত্র উপলক্ষ্যে ওয়াইএসএস-এর আশ্রম, কেন্দ্র ও মণ্ডলীতে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অংশগ্রহণের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানগুলির বিষয়ে আরও জানতে এবং অংশগ্রহণ করতে, অনুগ্রহ করে আপনার নিকটবর্তী ধ্যানকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন।
স্বামী চিদানন্দ গিরির জন্মাষ্টমী বার্তা
“জন্মাষ্টমীর এই আধ্যাত্মিকভাবে অনুপ্রেরণাদায়ক সময়ে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষ্যে, আপনাদের প্রত্যেককে আমার স্বপ্রেম শুভেচ্ছা। সহস্র সহস্র বছর আগে তাঁর আবির্ভাব হলেও, দিব্য প্রেমের এই মহান ও প্রিয় অবতার আজও তাঁদের কাছে সমানভাবে জীবন্ত ও বাস্তব, যাঁদের হৃদয় তাঁর সুরে সুর মিলিয়েছে। তিনি আজও তেমনই প্রস্তুত রয়েছেন আন্তরিক সাধকদের পথপ্রদর্শন ও উন্নতিসাধন করতে যোগের সেই রাজমার্গে, যা আত্মসাক্ষাৎকারের লক্ষ্যের দিকে নিয়ে যায়।”
দান করুন
ভগবান কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ আমরা জন্মাষ্টমীতে পাই, যিনি আমাদের ভগবদগীতার শাশ্বত জ্ঞান দ্বারা আশীর্বাদ করেছেন। এই উপলক্ষ্যে আপনি যদি কোনো দান করতে চান, তবে অনুগ্রহ করে নীচের লিঙ্কটি দেখুন।
















