এই মহান গৃহীগুরুর সুসমঞ্জস জীবন সহস্র সহস্র নরনারীর ভিতর নীরব অনুপ্রেরণা এনে দিত।
— পরমহংস যোগানন্দ
লাহিড়ী মহাশয়, পরমহংস যোগানন্দের পরমগুরু, সকল ওয়াইএসএস/এসআরএফ ভক্তের কাছে একজন যোগাবতার (“যোগের অবতার”) রূপে শ্রদ্ধেয়; আধুনিক বিশ্বে ক্রিয়াযোগের পুনঃপ্রবর্তনে তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মহাত্মা। ১৮২৮-এর ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী লাহিড়ী মহাশয় ১৮৯৫-এর ২৬ সেপ্টেম্বর মহাসমাধিতে প্রবেশ করেন যখন ব্রহ্মজ্ঞানী গুরু সজ্ঞানে নশ্বর দেহ ত্যাগ করে ওম-এতে লীন হন।
২০২৬-এর সেপ্টেম্বরে লাহিড়ী মহাশয়ের মহাসমাধি ও আবির্ভাব বার্ষিকী উপলক্ষ্যে ওয়াইএসএস-এর সন্ন্যাসীরা দুটি বিশেষ অনলাইন ধ্যান পরিচালনা করবেন:
- শনিবার, ২৬ সেপ্টেম্বর: লাহিড়ী মহাশয়ের মহাসমাধি দিবস স্মরণে ধ্যান
- বুধবার, ৩০ সেপ্টেম্বর: লাহিড়ী মহাশয়ের আবির্ভাব দিবস স্মরণে ধ্যান
লাহিড়ী মহাশয় মহাসমাধি দিবস
স্মারক ধ্যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সকাল ৬:৩০ – ৮:০০(ভারতীয় সময়)
১৮৯৫-এর ২৬ সেপ্টেম্বর এই মহান গুরু মহাসমাধিতে প্রবেশ করেন, যা ব্রহ্মজ্ঞানী যোগীর সজ্ঞানে মহাপ্রয়াণ। এই দিনটি স্মরণ করার জন্য ওয়াইএসএস-এর একজন সন্ন্যাসীর পরিচালনায় অনুষ্ঠিত অনলাইন ধ্যানে আপনাদের যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই।
প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। এরপর থাকবে পাঠ, ভক্তিগীতি এবং কিছু সময়ের জন্য ধ্যান। পরিশেষে পরমহংস যোগানন্দজির আরোগ্যকারী প্রক্রিয়ার অনুশীলন এবং সমাপনী প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।
অনুগ্রহ করে লক্ষ্য করুন: এই অনুষ্ঠানটি রবিবার, ২৭ সেপ্টেম্বর, রাত ১০টা (ভারতীয় সময়) পর্যন্ত দেখা যাবে।
লাহিড়ী মহাশয় আবির্ভাব দিবস
স্মারক ধ্যান
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সকাল ৬:৩০ – ৮:০০টা (ভারতীয় সময়)
৩০ সেপ্টেম্বর এই মহান যোগাবতারের আবির্ভাব দিবস স্মরণে ওয়াইএসএস-এর সন্ন্যাসী একটি বিশেষ অনলাইন ধ্যান পরিচালনা করবেন। প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। এরপর থাকবে পাঠ, ভক্তিগীতি এবং কিছু সময়ের জন্য ধ্যান। পরিশেষে পরমহংস যোগানন্দের আরোগ্যকারী প্রক্রিয়ার অনুশীলন এবং সমাপনী প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।
অনুগ্রহ করে মনে রাখুন: এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার, ১ অক্টোবর, রাত ১০টা (ভারতীয় সময়) পর্যন্ত দেখা যাবে।
ব্যক্তিগত উপস্থিতিতে অনুষ্ঠান
এই বিশেষ দিনগুলিতে ওয়াইএসএস -এর আশ্রম, কেন্দ্র ও মণ্ডলীতে ব্যক্তিগত উপস্থিতিতে অনুষ্ঠান পালন করা হবে। এই অনুষ্ঠানগুলি সম্পর্কে আরও জানতে এবং এতে অংশগ্রহণ করতে, অনুগ্রহ করে আপনার নিকটবর্তী ধ্যানকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন।
দান করুন
এই বিশেষ দিনগুলিতে আপনি যদি দান করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে নীচে দেওয়া লিঙ্কটি ব্যবহার করে তা করতে পারেন। আপনার এই অবদান শুধু আমাদের বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম পরিচালনায় সহায়তা করে না উপরন্তু মহান গুরুর প্রতি আপনার চিরন্তন ভালোবাসা ও অটল ভক্তিও প্রকাশ করে।
















