পরমহংস যোগানন্দের মহাসমাধি বার্ষিকীর পুণ্যতিথি, ৭ মার্চ — পরমাত্মার সঙ্গে একাত্মতায় এক মহান যোগীর দেহ থেকে অন্তিম সচেতন নিষ্ক্রমণ। তাঁর গুরু স্বামী শ্রীযুক্তেশ্বরের মহাসমাধি বার্ষিকীর পুণ্যতিথি, ৯ মার্চ। পরমহংস যোগানন্দ এবং স্বামী শ্রীযুক্তেশ্বর গিরির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার সন্ন্যাসীবৃন্দ নিম্নলিখিত বিশেষ অনলাইন অনুষ্ঠানসমূহ পরিচালনা করবেন:
- শনিবার, ৭ মার্চ: পরমহংস যোগানন্দের মহাসমাধি স্মারক ধ্যান
- রবিবার, ৮ মার্চ: পরমহংস যোগানন্দ এবং স্বামী শ্রীযুক্তেশ্বর স্মারক ধ্যান- ছয় ঘণ্টা
- সোমবার, ৯ মার্চ: স্বামী শ্রীযুক্তেশ্বরের মহাসমাধি স্মারক ধ্যান
পরমহংস যোগানন্দ
মহাসমাধি স্মারক ধ্যান
শনিবার, ৭ মার্চ, ২০২৬
সকাল ৬:৩০ – ৮:০০ (ভারতীয় সময়)
১৯৫২-র ৭ই মার্চ পরমহংস যোগানন্দজি মহাসমাধি লাভ করেন। এই দিনটি সারা ভারত জুড়ে বিশেষ ধ্যানের অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। ওয়াইএসএস-এর একজন সন্ন্যাসীর পরিচালনায় একটি বিশেষ অনলাইন ধ্যানে যোগ দেওয়ার জন্য আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে কীর্তন, অনুপ্রেরণামূলক পাঠ এবং ধ্যান অন্তর্ভুক্ত থাকবে।
বিশেষ দ্রষ্টব্য: এই অনুষ্ঠানটি রবিবার, ৮ মার্চ, রাত ১০টা (ভারতীয় সময়) পর্যন্ত দেখার জন্য উপলব্ধ থাকবে।
পরমহংস যোগানন্দ এবং স্বামী শ্রীযুক্তেশ্বর
স্মারক ধ্যান ছয় ঘণ্টা
রবিবার, ৮ মার্চ, ২০২৬
সকাল ৯:৪০ – বিকেল ৪:০০ (ভারতীয় সময়)
আমাদের পরমপ্রিয় গুরুদেব পরমহংস যোগানন্দ এবং পরমগুরু স্বামী শ্রীযুক্তেশ্বরের মহাসমাধির এই বিশেষ দিনগুলি স্মরণে আমরা ওয়াইএসএস/এসআরএফ অনুগামী ভক্তদের আগামী ৮ই মার্চ, রবিবার একটি ছয় ঘণ্টার অনলাইন ধ্যানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যা ওয়াইএসএস সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত হবে।
অনুষ্ঠানটি শক্তিসঞ্চার ব্যায়ামের মাধ্যমে শুরু হবে, যার পরে প্রার্থনা, অনুপ্রেরণামূলক পাঠ এবং নির্দিষ্ট সময় অন্তর কীর্তন ও ধ্যান অনুষ্ঠিত হবে। পরমহংস যোগানন্দের আরোগ্যকারী প্রক্রিয়া এবং সমাপনী প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।
বিস্তারিত সময়সূচী নীচে দেওয়া হল:
- শক্তিসঞ্চার ব্যায়াম – সকাল ৯:৪০ থেকে ১০:০০ (ভারতীয় সময়)
- প্রথম পর্ব – সকাল ১০:০০ থেকে দুপুর ১:০০ (ভারতীয় সময়)
- বিরতি – দুপুর ১:০০ থেকে দুপুর ১:৩০ (ভারতীয় সময়)
- দ্বিতীয় পর্ব – দুপুর ১:৩০ থেকে বিকেল ৪:০০ (ভারতীয় সময়)
বিশেষ দ্রষ্টব্য: যারা সরাসরি সম্প্রচারে যোগ দিতে পারবেন না, তাদের জন্য এই অনুষ্ঠানটি মঙ্গলবার, ১০ মার্চ, রাত ১০টা (ভারতীয় সময়) পর্যন্ত দেখার জন্য উপলব্ধ থাকবে।
স্বামী শ্রীযুক্তেশ্বর
মহাসমাধি স্মারক ধ্যান
সোমবার, ৯ মার্চ, ২০২৬
সকাল ৬:৩০ – ৮:০০ (ভারতীয় সময়)
জ্ঞানাবতার বা “প্রজ্ঞার অবতার” রূপে পূজিত স্বামী শ্রীযুক্তেশ্বর গিরি হলেন পরমহংস যোগানন্দের গুরু এবং লাহিড়ী মহাশয়ের শিষ্য। ১৯৩৬-এর ৯ই মার্চ স্বামী শ্রীযুক্তেশ্বর মহাসমাধি লাভ করেন — এই দিনটি যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া বিশেষ ধ্যানের মাধ্যমে স্মরণ করে।
স্বামী শ্রীযুক্তেশ্বর গিরিকে শ্রদ্ধা জানাতে আমরা আপনাদের একটি বিশেষ অনলাইন স্মারক ধ্যানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানটি আগামী ৯ই মার্চ, সোমবার একজন ওয়াইএসএস সন্ন্যাসী পরিচালনা করবেন, যেখানে কীর্তন, অনুপ্রেরণামূলক পাঠ এবং ধ্যান অন্তর্ভুক্ত থাকবে।
বিশেষ দ্রষ্টব্য: এই অনুষ্ঠানটি মঙ্গলবার, ১০ মার্চ, রাত ১০টা (ভারতীয় মান সময়) পর্যন্ত দেখা যাবে।
এই শুভ উপলক্ষে, পরমগুরু এবং মহান গুরুর সম্মানে বিভিন্ন আশ্রম, কেন্দ্র এবং মণ্ডলীতে ব্যক্তিগত উপস্থিতিতে অংশগ্রহণের জন্য বিশেষ স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনার নিকটস্থ কেন্দ্রের সাথে যোগাযোগ করতে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।
গুরুর থেকে প্রাপ্ত অশেষ আধ্যাত্মিক আশীর্বাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ, ভক্তগণ এই দিনে ‘গুরু-প্রণামী’ নিবেদন করেন। আপনি যদি এই বিশেষ উপলক্ষ্যে কোনো প্রণামী বা দান করতে চান, তবে নীচের লিঙ্কে ক্লিক করে অনলাইনে তা প্রদান করতে পারেন।
আরও বিস্তারিত জানতে, আপনি নীচের লিঙ্কগুলি দেখতে পারেন:
- শেষ জীবন এবং মহাসমাধি
- পরমহংস যোগানন্দের শেষ দিনগুলি — শ্রীশ্রী দয়ামাতার (সঙ্ঘমাতা এবং ওয়াইএসএস/এসআরএফ-এর তৃতীয় অধ্যক্ষ) একটি ভাষণ।
- পরমহংস যোগানন্দের স্মৃতিচারণায়: গুরুর অন্তিম দিনসমূহের ব্যক্তিগত বিবরণ
- পরমহংস যোগানন্দ
- স্বামী শ্রীযুক্তেশ্বর
- স্বামী শ্রীযুক্তেশ্বর বিরচিত দ্য হোলি সায়েন্স
- ক্রিয়াযোগ ধ্যানের সাধনপথ
- ওয়াইএসএস-এর গুরু-পরম্পরা
















