আমি আমার গুরু, স্বামী শ্রীযুক্তেশ্বরের কাছে সবকিছুর জন্য ঋণী; তিনি সর্বতোভাবে একজন সিদ্ধপুরুষ ছিলেন। তাঁর প্রজ্ঞা অনুসরণ করেই আমি আমার লক্ষ্যে সফল হতে পেরেছি….
— পরমহংস যোগানন্দ
১০ মে আমরা স্বামী শ্রীযুক্তেশ্বরের আবির্ভাব দিবস (জন্মবার্ষিকী) উদযাপন করি। তিনি পরমহংস যোগানন্দের গুরু এবং ওয়াইএসএস / এসআরএফ ভক্তদের পরমগুরু, তাঁকে জ্ঞানাবতার বা “জ্ঞানের অবতার” রূপে শ্রদ্ধা করা হয়।
এই পবিত্র উপলক্ষ্য উদযাপনের উদ্দেশ্যে মে মাসে আয়োজিত আমাদের দুটি বিশেষ অনুষ্ঠানে আপনাকে যোগদানের জন্য আমরা সাদর আমন্ত্রণ জানাই।
- রবিবার, ৩ মে: তিন ঘণ্টার স্মারক ধ্যান
- রবিবার, ১০ মে: স্মারক ধ্যান
স্বামী শ্রীযুক্তেশ্বর গিরির সম্মানে
তিন ঘণ্টার স্মারক ধ্যান অনুষ্ঠান
রবিবার, ৩ মে, ২০২৬
সকাল ৬:১০ – সকাল ৯:৩০ (ভারতীয় মান সময়)
৩রা মে, আমরা স্বামী শ্রী যুক্তেশ্বরজিকে ওয়াইএসএস-এর একজন সন্ন্যাসী দ্বারা পরিচালিত একটি তিন-ঘণ্টার অনলাইন ধ্যানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করব। এই অনুষ্ঠানে কীর্তন, ধ্যান এবং অনুপ্রেরণামূলক পাঠ অন্তর্ভুক্ত থাকবে।
অনুগ্রহ করে লক্ষ্য করুন: এই অনুষ্ঠানটি মঙ্গলবার, ৫ মে, রাত ১০টা (ভারতীয় মান সময়) পর্যন্ত দেখার জন্য উপলব্ধ থাকবে।
স্বামী শ্রীযুক্তেশ্বর গিরির আবির্ভাব
দিবস স্মারক ধ্যান
রবিবার, ১০ মে, ২০২৬
সকাল ৬:৩০ – সকাল ৮:০০ (ভারতীয় মান সময়)
আগামী ১০ই মে স্বামী শ্রীযুক্তেশ্বরজির আবির্ভাব দিবস উপলক্ষ্যে, আমরা মহান জ্ঞানাবতারকে একজন ওয়াইএসএস সন্ন্যাসী পরিচালিত একটি অনলাইন স্মারক ধ্যানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করব।
অনুগ্রহ করে লক্ষ্য করুন: এই অনুষ্ঠানটি সোমবার, ১১ মে রাত ১০টা (ভারতীয় মান সময়) পর্যন্ত দেখার জন্য উপলব্ধ থাকবে।
এই স্মারক ধ্যান অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ।
এই বিশেষ উপলক্ষ্যটি ওয়াইএসএস -এর আশ্রম, কেন্দ্র এবং মণ্ডলীগুলিতে ধ্যান অনুষ্ঠানের মাধ্যমেও উদযাপিত হবে। এই অনুষ্ঠানগুলি সম্পর্কে আরও জানতে এবং ব্যক্তিগতভাবে যোগ দিতে, অনুগ্রহ করে আপনার নিকটবর্তী ধ্যানকেন্দ্রে যোগাযোগ করুন।
এই পবিত্র অনুষ্ঠানে, ভক্তগণ ওয়াইএসএস / এসআরএফ গুরুপরম্পরার মাধ্যমে প্রাপ্ত ক্রিয়াযোগ পথের আশীর্বাদের জন্য প্রণামী নিবেদন করে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে।
আপনি যদি আন্তরিক সাধকদের কাছে এই আত্মমুক্তিদায়ক শিক্ষাবলী পৌঁছে দেওয়ার জন্য ওয়াইএসএস – এর কাজে অবদান রাখতে চান, তাহলে নীচে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনাকে তা করার জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।
















