এসআরএফ লেক শ্রাইন-এর ৭৫তম বার্ষিকী উদ‌যাপন

(স্বামী চিদানন্দ গিরির সঙ্গে একটি বিশেষ সরাসরি সম্প্রচার)

শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাত ১০:৩০ থেকে

(ভারতীয় মান সময়)

এসআরএফ লেক শ্রাইন-এর ৭৫তম বার্ষিকী উদযাপন (স্বামী চিদানন্দ গিরির সঙ্গে বিশেষ সরাসরি সম্প্রচার) — ২২ আগস্ট, ২০২৬

অনুষ্ঠানের রূপরেখা

ওয়াইএসএস/এসআরএফ-এর অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধান শ্রীশ্রী স্বামী চিদানন্দ গিরির সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। পরমহংস যোগানন্দজি ১৯৫০-এ ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক প্যালিসেডস্-এ এসআরএফ লেক শ্রাইন প্রতিষ্ঠা করেছিলেন—এই পবিত্র ঘটনার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একটি বিশ্বজনীন আধ্যাত্মিক তীর্থস্থান রূপে পরমহংস যোগানন্দজি এসআরএফ লেক শ্রাইন প্রতিষ্ঠা করেছিলেন — যেখানে বিশ্বের সকল প্রান্তের মানুষ এসে হৃদয়, মন ও আত্মায় প্রকৃত শান্তির অনুভূতি লাভ করতে পারেন। ১৯৫০-এর ২০ আগস্ট লেক শ্রাইন-এর উৎসর্গীকরণ অনুষ্ঠানে তিনি বলেছিলেন “প্রকৃত জীবনযাপন কলার অনুশীলন করতে হলে বিশ্বভ্রাতৃত্বের প্রতিষ্ঠা অবশ্যই হতে হবে। এই মন্দির সকল ধর্মের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, যাতে সকল মানুষ একটি অভিন্ন বিশ্বাসের ঐক্য অনুভব করতে পারেন।”

২০২৫-এ প্যাসিফিক প্যালিসেডস্-এ সংঘটিত অগ্নিকাণ্ডের পর লেক শ্রাইন-এর সম্পত্তিতে পুনরুদ্ধার ও সংস্কারমূলক কাজ চলার কারণে ২০২৫ সালে এই অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। এখন এই পুণ্য স্থানে ওয়াইএসএস/এসআরএফ-এর অধ্যক্ষ ও আধ্যাত্মিক প্রধানের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই তাৎপর্যপূর্ণ বার্ষিকী উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

এই অনুষ্ঠানটি শনিবার, ২২ আগস্ট, ভারতীয় মান সময় অনুযায়ী রাত ১০:৩০ এ লস অ্যাঞ্জেলস-এর এসআরএফ লেক শ্রাইন মন্দির থেকে সরাসরি সম্প্রচারিত হবে এবং পরেও দেখার জন্য উপলব্ধ থাকবে।

অনুষ্ঠানটি ইংরেজিতে পরিচালিত হবে। একযোগে হিন্দিতে ভাষান্তর উপলব্ধ থাকবে (শুধুমাত্র জুম মাধ্যমে সরাসরি সম্প্রচারের সময়)।

একযোগে হিন্দিতে ভাষান্তর পেতে হলে:

  • জুমের মাধ্যমে যোগ দিন (অনুষ্ঠান সরাসরি সম্প্রচারকালীন)। অনুষ্ঠানটি শুরুর কয়েক মিনিট আগে সংযুক্ত হতে আমরা পরামর্শ দেব।
  • আপনার জুম উইন্ডোর একদম নীচে টুলবারে থাকা “Interpretation” বোতামটি ক্লিক করুন। (অপশনটি দেখতে না পেলে, “More” বোতামটি ক্লিক করুন আর তারপর যে মেনুটি পাবেন সেখান থেকে “Interpretation” বেছে নিন)।
  • তালিকা থেকে “Hindi” বেছে নিন।
  • অনুষ্ঠান শুরু হলে,আপনি একযোগে হিন্দিতে ভাষান্তর শুনতে পাবেন।

বিশেষ সূচনা:

  • প্রযুক্তিগত সাহায্যের প্রয়োজনে ওয়াইএসএস হেল্পডেস্ক (0651) 6655 555 তে কল করে যোগাযোগ করুন অথবা [email protected] তে ইমেল করুন।
  • এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের জন্য, হেল্পডেস্ক রাত ১০:০০ (আইএসটি) থেকে প্রযুক্তিগত সহায়তার জন্য উপলব্ধ থাকবে।

নতুন আগ্রহী

যদি আপনি ওয়াইএসএস এবং পরমহংস যোগানন্দের শিক্ষায় নতুন আগ্রহী হন, নীচের লিঙ্কগুলিতে আপনারা অন্বেষণ করতে পারেন:

যোগী-কথামৃত

বিশ্বব্যাপী প্রশংসিত এক আধ্যাত্মিক শ্রেষ্ঠ রচনারূপে পরমহংসজি প্রায়ই মন্তব্য করতেন, “যখন আমি থাকব না এই বইটিই হবে আমার বার্তাবাহক।”

ওয়াইএসএস পাঠমালা

একটি ঘরে-বসে পাঠের পাঠমালা যা আপনার জীবনকে এমনভাবে রূপান্তরিত করে আপনি যা কখনোও কল্পনাও করেননি এবং আপনাকে এক সুশৃঙ্খল ও সফল জীবনযাপন করতে সহায়তা করে।

এই শেয়ার করুন