ঝাড়খণ্ডের মাননীয় রাজ্যপাল শ্রীসন্তোষ কুমার গাংওয়ার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬-এ রাঁচিতে অবস্থিত যোগদা সৎসঙ্গ শাখা আশ্রম পরিদর্শন করেন। পরমহংস যোগানন্দের একদা ব্যবহৃত কক্ষে তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং স্মৃতি মন্দিরে ধ্যান করে অন্তরে গভীর শান্তি অনুভব করেন।
যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার (ওয়াইএসএস) বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী ঈশ্বরানন্দ গিরি, ওয়াইএসএস-এর আধ্যাত্মিক ও মানবিক কাজকর্ম, পবিত্র গুরু-শিষ্য পরম্পরা এবং পরমহংস যোগানন্দের জীবন-পরিবর্তনকারী শিক্ষা সম্বন্ধে রাজ্যপালকে অবহিত করেন। রাজ্যপাল, সমাজের আধ্যাত্মিক উন্নতিতে ওয়াইএসএস-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
মাননীয় রাজ্যপালকে অটোবায়োগ্রাফি অফ এ য়োগি, গড টকস উইথ অর্জুন: দ্য ভগবৎ গীতা, জার্নি টু সেল্ফ-রিয়লাইজেশন এবং ওয়াইএসএস প্রকাশিত একটি ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।
রাজ্যপাল জানান বহুদিন ধরে তাঁর মনে এই আশ্রম পরিদর্শনের আকাঙ্খা ছিল। তিনি স্বামী ঈশ্বরানন্দকে রাজভবন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং এই আশ্রমের নির্মল পরিবেশে আরও দীর্ঘ সময় অতিবাহিত করার আন্তরিক ইচ্ছা ব্যক্ত করেন।
স্বামী ঈশ্বরানন্দ শ্রী গাংওয়ারকে উপহার দেন: অটোবায়োগ্রাফি অফ এ য়োগি এবং গড টকস উইথ অর্জুন: দ্য ভগবৎ গীতা…



















